Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৬
শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সুরেশ সাল্লায়কে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, রাজধানীর একটি শহরতলি থেকে সাবেক গোয়েন্দা প্রধানকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়। তাকে ২০১৯ সালে ইস্টার সানডেতে হওয়া বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলায় নিহত হন অন্তত ২৭৯ জন।

একজন তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ইস্টার সানডে হামলার ষড়যন্ত্র এবং সহায়তা ও মদদের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গোতাবায়া রাজাপাকসে রাষ্ট্রপতি হওয়ার পর ২০১৯ সালে স্টেট ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস)-এর প্রধান করা হয় সাল্লায়কে। তার বিরুদ্ধে সমন্বিত আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল, যে অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

ইস্টারের ধর্মীয় অনুষ্ঠানে তিনটি গির্জা এবং তিনটি বিলাসবহুল হোটেলে সকালের নাস্তার সময় প্রায় একই সঙ্গে ছয়টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

বোমা হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয় এবং ৪৫ জন বিদেশী নাগরিক নিহত হয়। এ হামলা দেশটির গুরুত্বপূর্ণ পর্যটন খাতের উপর মারাত্মক আঘাত হানে।

পরবর্তী সময়ে দেশটির কর্মকর্তারা আত্মঘাতী বোমা হামলার জন্য একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেন। তবে গোয়েন্দা প্রধানকে এই হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়।

২০২৩ সালে ব্রিটিশ চ্যানেল ৪ রিপোর্ট করেছিল যে, সাল্লায় বোমা হামলাকারীদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আক্রমণের আগে তাদের সাথে দেখা করেছিলেন।

একজন হুইসেলব্লোয়ার ওই সংবাদমাধ্যমকে বলেছিলেন, রাজাপাকসের পক্ষে সেই বছরের রাষ্ট্রপতি নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে তিনি আক্রমণটি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।

বোমা হামলার দুই দিন পর, রাজাপাকসে প্রেসিডেন্ট পদে তার প্রার্থিতা ঘোষণা করেন এবং সহিংসতা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে নভেম্বরের ভোটে বিপুল ভোটে জয়লাভ করেন।

রাজাপাকসের জয়ের পর সাল্লায়কে শ্রীলঙ্কার প্রধান গোয়েন্দা সংস্থা এসআইএসের প্রধান হিসেবে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালে অনুরা কুমারা দিসানায়েকে রাষ্ট্রপতি পদে জয়লাভের পর তাকে চাকরিচ্যুত করা হয়। এসময় তিনি হামলায় জড়িত থাকা ব্যক্তিদের বিচারের আশ্বাস দেন।

হামলাগ্রেপ্তারবোমা হামলাশ্রীলঙ্কাইস্টার সানডে হামলাসাবেক গোয়েন্দাপ্রধান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    মিছিলে উত্তেজনার পর পুলিশের ভূমিকা নিয়ে মমতার ক্ষোভ

    মিছিলে উত্তেজনার পর পুলিশের ভূমিকা নিয়ে মমতার ক্ষোভ

    ০৯ জুলাই ২০২৬, ০২:২৪

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    অবস্থা খারাপের চেয়েও খারাপ

    অবস্থা খারাপের চেয়েও খারাপ

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৩

    advertiseadvertise