Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কলম্বিয়ার প্রেসিডেন্টের দায়িত্বের প্রথমদিনেই গাড়ি বোমা হামলা

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৪৫
কলম্বিয়ার প্রেসিডেন্টের দায়িত্বের প্রথমদিনেই গাড়ি বোমা হামলা

সংগৃহীত ছবি

কলম্বিয়ার কট্টর ডানপন্থী আইনজীবী আবেলর্দো দে লা এস্প্রিয়েলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মাত্র এক দিন আগে। এরই মধ্যে দেশটির পশ্চিম উপকূলীয় কাউকা বিভাগের প্যান-আমেরিকান হাইওয়ের একটি টোল প্লাজায় গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সামান্য আহত হয়েছেন দুই নিরাপত্তা রক্ষী।

দেশটির সাবেক গেরিলা গোষ্ঠী ‘রিভোলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া’ বা ফার্ক-এর বিচ্ছিন্নতাবাদী দুটি সশস্ত্র গ্রুপ শনিবার এই হামলা চালিয়েছে বলে দাবি কলম্বিয়ার সামরিক বাহিনীর। সরকারের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে ২০১৬ সালে ফার্ক মূলধারার রাজনীতিতে ফিরলেও, তাদের কিছু বিচ্ছিন্ন গ্রুপ এখনো সশস্ত্র সহিংসতা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

কলম্বিয়ায় ট্রাম্পের ‘পছন্দের’ প্রেসিডেন্ট, ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

০৯ আগস্ট ২০২৬

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এক ব্যক্তি চলন্ত গাড়িটি টোল প্লাজায় ফেলে রেখে একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় এবং এর পরপরই শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পরপরই প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলার প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কলম্বিয়ার যোগাযোগ ও পরিবহন মন্ত্রী এলসা নোগুয়েরা বলেছেন, ‘সহিংসতার সামনে কলম্বিয়া কখনো মাথা নত করবে না কিংবা অঞ্চলের সঙ্গে সংযোগকারী অবকাঠামো ধ্বংস করতে দেওয়া হবে না।’

তিনি নতুন প্রেসিডেন্টের অভিষেক ভাষণের উদ্ধৃতি দিয়ে আরও বললেন, ‘প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েলা যেভাবে বলেছেন— শৃঙ্খলা পুনরুদ্ধারের সময় শুরু হয়ে গেছে। আমরা দ্রুত নিরাপত্তা, ভূখণ্ডের নিয়ন্ত্রণ এবং কলম্বিয়ানদের শান্তি ফিরিয়ে আনব।’

গত শুক্রবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা দে লা এস্প্রিয়েলা নির্বাচনী প্রচারণার সময় থেকেই সশস্ত্র বিদ্রোহী ও মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে ‘লৌহ মুষ্টি’ নীতি এবং ‘সর্বাত্মক যুদ্ধ’র প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন।

নীতিগত পরিবর্তন ও ট্রাম্পের সমর্থনে জুনে অনুষ্ঠিত নির্বাচনে বিদায়ী বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সমর্থিত প্রার্থী ইভান সেপেদাকে এক শতাংশেরও কম ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন দে লা এস্প্রিয়েলা। ক্ষমতায় বসেই তিনি পেত্রোর ‘সামগ্রিক শান্তি’ নীতি পুরোপুরি বাতিলের ঘোষণা দেন।

সাবেক প্রেসিডেন্ট পেত্রো বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা এবং কোকা চাষিদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করার ওপর জোর দিয়েছিলেন। তবে দে লা এস্প্রিয়েলার মতে, আলোচনার সব পথ ‘নিঃশেষ হয়ে গেছে’ এবং এখন সামরিক শক্তিতে অপরাধ দমনই একমাত্র উপায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নতুন ডানপন্থী নেতৃত্বকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং কলম্বিয়ার জন্য ১০০ কোটি ডলারের নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।

বোমা হামলাকলম্বিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি