Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কলম্বিয়ায় ট্রাম্পের ‘পছন্দের’ প্রেসিডেন্ট, ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৫৫
কলম্বিয়ায় ট্রাম্পের ‘পছন্দের’ প্রেসিডেন্ট, ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স

লাতিন আমেরিকায় নিজের প্রভাবের বলয় আরও শক্ত করতে এবার কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার দিকে হাত বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন কলম্বিয়া সরকারকে ১০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এ তথ্য।

দে লা এসপ্রিয়েলা শুক্রবারই কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। অপরাধ দমন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হন তিনি। নির্বাচনের সময় প্রকাশ্যেই তাকে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘এই নবায়িত অংশীদারত্বের ভিত্তি হিসেবে কংগ্রেসের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করার পরিকল্পনা করছে। এটি একটি নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ, যার মাধ্যমে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার প্রশাসনকে আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে সহায়তা করা হবে।’

আরও পড়ুন

কলম্বিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে ট্রাম্পপন্থি এসপ্রিয়েলা

২২ জুন ২০২৬


দে লা এসপ্রিয়েলা সরকারকে সমর্থনের পাশাপাশি ট্রাম্প প্রশাসন কলম্বিয়াকে তার তৈরি করা ‘শিল্ড অব দ্য আমেরিকাস’-এও স্বাগত জানিয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করা ডানপন্থী নেতাদের নিয়ে গঠিত সামরিক জোট হিসেবে এটিকে প্রতিষ্ঠা করেছেন ট্রাম্প।

ক্ষমতায় ফেরার পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রভাব বাড়ানোর উদ্যোগ জোরদার করেছেন ট্রাম্প।

এরই মধ্যে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে একটি প্রাণঘাতী অভিযানে আটক করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ক্যারিবীয় সাগরে নৌযান লক্ষ্য করে একাধিক মার্কিন সামরিক হামলাও হয়েছে, যাতে নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মীরা এসব পদক্ষেপকে অবৈধ ও সাম্রাজ্যবাদী বলে সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।

তবে এসব অভিযানকে মাদক পাচার ও অবৈধ অভিবাসন ঠেকানোর প্রচেষ্টা হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প।

কলম্বিয়ার নতুন সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতার বিপরীতে দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল তীব্র বিরোধপূর্ণ। সাবেক এই গেরিলা নেতা ছিলেন কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট।

বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়েছিলেন পেত্রো। গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে ট্রাম্পকে ‘গণহত্যায় সহযোগী’ বলেও অভিযুক্ত করেছিলেন তিনি। পাশাপাশি ক্যারিবীয় জলসীমায় নৌযানগুলোয় মার্কিন হামলার ঘটনায় ‘ফৌজদারি কার্যক্রম’ চালানোর আহ্বান জানিয়েছিলেন।

নির্বাচনের সময় দে লা এসপ্রিয়েলাকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থনেরও সমালোচনা করেছিলেন পেত্রো।

আবেলার্দো দে লা এসপ্রিয়েলাকলম্বিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬

    advertiseadvertise