বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি
করপোরেট ডেস্ক

বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি
গ্রাহকদের পোস্টপেইড বিল ও বিবিধ ফি বা চার্জ অনলাইনে পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি করেছে সোনালী ব্যাংক পিএলসি।
গতকাল বুধবার বিপিডিবির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর শেষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও বিপিডিবির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মৃগাঙ্ক মোহন পাল।
অনুষ্ঠানে বিপিডিবির নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. রুহুল কবির, মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মো. নুরুল আবছার, সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




