Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

পশুর হাটে এখন নিমের সুবাস!

শম্পা বিশ্বাস
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:০৫
পশুর হাটে এখন নিমের সুবাস!

ছবি: আগামীর সময়

পশুর হাট শেষ। লাভ-লোকসানের খতিয়ান চুকিয়ে পকেটে টাকা পুরে ইজারাদার বিদায়। পেছনে পড়ে আছে ক্ষতবিক্ষত মাঠ, আধভাঙা রাস্তা আর পশুর মলমূত্র। দুর্গন্ধে দমবন্ধ হওয়ার জোগাড়। কোরবানির পশুর হাট শেষ হতে না হতেই প্রতি বছর রাজধানীতে এমন দৃশ্যই চোখে পড়ে। অন্যদিকে বরাবরের মতো সেই বর্জ্যের পাহাড় সরানো আর মাঠ ঠিকঠাক করার দায় গিয়ে পড়ে ঢাকার দুই সিটি করপোরেশনের ঘাড়ে।

এবারও কোরবানির পর রাজধানীর আর সব পশুর হাটের চিত্র এমনটিই ছিল।

ব্যতিক্রম তেজগাঁও হাট। এই হাটের ইজারাদার আমিনুল ইসলাম এবার চেনা ও মলিন অভ্যাসের দেয়ালে এক ঝলক দখিনা হাওয়া নিয়ে এসেছেন। তিনি শুধু হাট বসানোর মাঠটি আগের অবস্থায় ফিরিয়েই দেননি; বরং মাঠের চারপাশে এবং আশপাশের এলাকায় রোপণ করেছেন ৫০০টি ঔষধি গুণসম্পন্ন নিমগাছের চারা। এখানেই শেষ নয়; আগামী এক বছরে তেজগাঁও এলাকায় তিনি নিমসহ অন্যান্য মিলিয়ে মোট পাঁচ হাজার গাছের চারা রোপণের মহাউদ্যোগ নিয়েছেন।

আমিনুল ইসলামের এই ব্যতিক্রমী উদ্যোগ রাজধানীর ইট-পাথর আর কংক্রিটের খাঁচায় এক সবুজ বিপ্লবের বার্তা দিচ্ছে। এই পুরো পদক্ষেপকে গ্রহণযোগ্য করেছে চিরসবুজ ও বহু গুণে গুণান্বিত নিমগাছ। কারণ, বাঙালির সনাতনী চিকিৎসাবিজ্ঞান বা আয়ুর্বেদে নিমকে বলা হয় ‘সর্বরোগ নিবারণী’। একটি নিমগাছ বাড়ির আঙিনায় থাকা মানে সার্বক্ষণিক একজন চিকিৎসকের উপস্থিতি। এটিকে প্রকৃতির নিজস্ব চিকিৎসালয়ও বলা হয়। জলবায়ু পরিবর্তনের এই ক্রান্তিলগ্নে এবং মেগাসিটি ঢাকার বায়ুদূষণ রোধে নিমের গুণাগুণ অপরিসীম।

তেজগাঁওয়ের মতো ঘনবসতিপূর্ণ এবং শিল্প এলাকায় বাতাসে যেখানে প্রতিনিয়ত সিসা আর ধূলিকণার রাজত্ব, সেখানে আমিনুল ইসলামের এই ৫০০ নিমগাছ ভবিষ্যতে একেকটি প্রাকৃতিক ‘এয়ার পিউরিফায়ার’ হিসেবে কাজ করবে। বাতাস থেকে বিষাক্ত গ্যাস শুষে নিয়ে নগরবাসীকে দেবে বিশুদ্ধ অক্সিজেন। শুধু কি বায়ুশোধন? পশুর হাটের পর যে মশা, মাছি কিংবা জীবাণুর উপদ্রব বাড়ে— নিমপাতার তীব্র তেতো গন্ধ আর প্রাকৃতিক কীটনাশক গুণ তা নিমেষেই দূর করতে সক্ষম। অন্যদিকে, গ্রীষ্মকালে ঢাকার তাপমাত্রা যখন মরুভূমির রূপ নেয়, তখন নিমের ঘন সবুজ পাতা চারপাশের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে আনতেও সাহায্য করে।

তেজগাঁও হাটের মাঠ সংস্কারের পর এই সবুজায়নের বিষয়ে ইজারাদার আমিনুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, ‘আমরা ব্যবসা করি ঠিকই, কিন্তু পরিবেশের প্রতিও আমাদের একটা বড় দায় রয়েছে। তাই মাঠ পরিষ্কার করার পর আমি সিদ্ধান্ত নিই নিমগাছ লাগানোর।’ গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে হাটে আসা ব্যবসায়ী এবং পশুর কষ্ট দেখে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলেও জানিয়েছেন। যাতে আগামী বছরগুলোয় হাটের ব্যবসায়ী বা ক্রেতারা নিমের ছায়ায় স্বস্তিতে পশু বেচাকেনা করতে পারেন, সেটাই আমিনুলের লক্ষ্য। পাশাপাশি পুরো তেজগাঁও এলাকায় এই ‘নিম-বিপ্লব’ ছড়িয়ে দিলে তা রাজধানীর তপ্ত পরিবেশে কিছুটা শীতলতা নিয়ে আসবে। সেখান থেকেই তিনি আরও বৃহৎ পরিসরে নিমগাছ লাগানোর পরিকল্পনা করেন।

আগামীর সময়কে আমিনুল ইসলাম জানিয়েছেন, আপাতত রোপণ করা এসব নিমগাছের রক্ষণাবেক্ষণ তার নিজের লোকেরাই মিলেমিশে করছে। তবে ভবিষ্যতে নির্দিষ্ট সম্মানী দিয়ে পরিচর্যার জন্য কিছু লোক নিয়োগ করবেন তিনি।

এদিকে, আমিনুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদী ও নগর পরিকল্পনাবিদরা। সাধারণত যেখানে হাটের পর ইজারাদারদের খোঁজার জন্য নোটিস পাঠাতে হয়, সেখানে একজন ইজারাদারের এমন পরিবেশবান্ধব চিন্তা প্রশংসার দাবিদার। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ আগামীর সময়কে বলেছেন, আমিনুল ইসলামের এই উদ্যোগ ঢাকার অন্যান্য ইজারাদারের গালে মৃদু চপেটাঘাত। রাজধানীর প্রতিটি পশুর হাটের ইজারাদার এমন দায়িত্বশীলতার পরিচয় দিলে প্রতি বছর ঈদের পর ঢাকাকে এক নোংরা নগরী হিসেবে দেখতে হতো না; বরং রাজধানী হতো সবুজ-শ্যামল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনুমতি নিয়ে নিজ উদ্যোগে নিমের চারা রোপণকে স্বাগত জানিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। প্রথম দিন নিমের চারা রোপণে অংশ নিয়ে তিনি বলেছেন, আমিনুল ইসলামের মতো ডিএনসিসি এলাকায় আর কেউ গাছ লাগাতে চাইলে সিটি করপোরেশন অবশ্যই তাদের সহযোগিতা করবে।

    শেয়ার করুন:
    Advertisement
    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:১৬

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

    advertiseadvertise