Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

এস এম আমিনুল ইসলাম, খুলনা
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানী ড. শামসুল করিম বাকার

ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানী ড. শামসুল করিম বাকার পরিবার নিয়ে বসবাস করেন যুক্তরাষ্ট্রে। প্রবাসে সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন কাটলেও তার মন পড়ে থাকে শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত জন্মগ্রামে। এলাকার দরিদ্র ও অবহেলিত মানুষের প্রতি দায়বদ্ধতা তাড়িত করে তাকে।

২০০২ সালে ড. বাকার নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন ডক্টর শামসুল করিম বাকার কলেজ। কলেজটি প্রতিষ্ঠার পর টানা ১৬ বছর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং শিক্ষার্থীদের বিনা-বেতনে লেখাপড়ার ব্যয় বহন করেন তিনি। ২০১৯ সালে কলেজটি এমপিওভুক্ত হলে এখনো তার অর্থায়নে বিনা খরচে লেখাপড়া করছেন শিক্ষার্থীরা।

শুধু তার জন্মস্থান খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে কলেজ প্রতিষ্ঠার মধ্যেই ড. বাকারের অবদান সীমাবদ্ধ নয়; উপজেলার বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে বাবা-মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন মজিদুল ইসলাম-রওশন আরা হাফিজিয়া মাদ্রাসা ও তিনতলা বিশিষ্ট জমিদার বাড়ি মসজিদ। মেয়ের নামে করেছেন ফারাহ মাধ্যমিক বিদ্যালয়। নির্মাণ করেছেন ডক্টর এস কে বাকার টেকনিক্যাল স্কুল, লিটল ফ্লাওয়ার্স কিন্ডার গার্টেন ও রূপরামপুরে ড. এসকে বাকার ললিত কলা একাডেমি। তার অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ভবন ও বিজ্ঞান ভবন এবং থুকড়া আরজিজিটি মিলনী বালিকা বিদ্যালয়ের অডিটরিয়াম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের লাইব্রেরি।

ড. শামসুল করিম বাকার কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম। তিনি জানিয়েছেন, কলেজটি ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়ার পরও খণ্ডকালীন শিক্ষকদের বেতন, শিক্ষার্থীদের পোশাক ও বইসহ যাবতীয় খরচ বহন করছেন ড. বাকার। তার অর্থায়নে এখানে বিনা খরচে লেখাপড়া করছেন ৩৯৬ শিক্ষার্থী।

ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ চৌধুরীর ভাষ্য, ২০২৩ সালে ড. বাকার বিদ্যালয়ের জন্য তিন একর জমি দান করেন। সেখানে তিনতলা বিশিষ্ট ভবন করে দিয়েছেন। এই বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক-কর্মচারীর বেতন এবং শিক্ষার্থীদের সব খরচ তিনিই বহন করছেন। এ ছাড়া শিক্ষার্থীদের পোশাক, সহায়ক বই ও দূর থেকে আসা শিক্ষার্থীদের সাইকেলও দেন তিনি। ড. বাকার ২০০২ সালে তার জমিদার বাড়ির একটি অংশে গড়ে তোলেন লিটল ফ্লাওয়ার্স কিন্ডার গার্টেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সরদার আরজান আলী জানিয়েছেন, এখানে ২৭২ শিক্ষার্থী লেখাপড়া করছেন। প্রতিষ্ঠানটি পরিচালনা ও ১৩ জন শিক্ষকের বেতন বাবদ প্রতিমাসে ২ লাখ টাকা ব্যয় করেন ড. বাকার।

ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা খাতুন বলেছেন, ড. বাকার বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নে বিপুল টাকা খরচ করেছেন। দুটি তিনতলা ভবনসহ মিলনায়তন নির্মাণ করেছেন। এ ছাড়া বিদ্যালয়ে উপহার দিয়েছেন অনেক আসবাব ও উপকরণ।

সংগীত প্রসারে উপজেলার রূপরামপুরে ড. এসকে বাকার ললিত কলা একাডেমি গড়ে তুলেছেন। একাডেমির সাধারণ সম্পাদক সুব্রত কুমার মণ্ডল শুভ জানালেন, প্রতিষ্ঠানটির একতলা ভবন নির্মাণ করে দিয়েছেন ড. বাকার। সব ধরনের বাদ্যযন্ত্রের ব্যবস্থা করেছেন সেখানে। নিয়োগ দিয়েছেন দুজন শিক্ষক ও তিনজন কর্মচারী। এখানে ৬০ জন শিক্ষার্থী নিয়মিত নৃত্য ও সংগীত শিখছেন বিনা খরচে।

ধামালিয়া গ্রামের বাসিন্দা প্রভাষক শুভংকর মজুমদারের ভাষ্য, ড. বাকার এলাকার ছয়জন মানসিক প্রতিবন্ধী ও বেশ কিছু অসহায় মানুষের চিকিৎসা, ওষুধপত্র ও ভরপোষণের দায়িত্ব নিয়েছেন। রোগী সহজে ও দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য এলাকার একটি ক্লিনিকে অ্যাম্বুলেন্স দান করেছেন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড. বাকার গরু ও মুরগির খামার গড়ে তুলেছেন। সেখানে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। খামার থেকে উপার্জিত টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন তিনি।

প্রবাসীড. শামসুল করিম বাকারফার্মাসিউটিক্যালবিজ্ঞানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ