আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের ৪৫ বছর উদযাপন
করপোরেট ডেস্ক

প্রতিষ্ঠার ৪৫ বছরপূর্তি উদযাপন করেছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। এ উপলক্ষে সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেক কেটে ৪৫ বছরপূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
এ সময় আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আহসান হাবীব, চিফ মার্কেটিং অফিসার মুরশেদ মুনীম এবং হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার, খুচরা বিক্রেতা এবং ব্যবসায়িক অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




