পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
করপোরেট ডেস্ক

অর্থ মন্ত্রণালয়, এডিবি ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পাবনার ব্র্যাক লার্নিং সেন্টারে যমুনা ব্যাংকের উদ্যোগে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
এটি অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতাধীন। যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী, যমুনা ব্যাংকের জোনাল হেড ফজলুল হক এবং হেড অব এসএমই (মার্কেটিং) এন এইচ এম নুসরাত।




