Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

শাহাজান সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা)
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

চেম্বারে রোগী দেখছেন পল্লীচিকিৎসক সুনীল কুমার মণ্ডল । ছবি: আগামীর ছবি

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনঘেঁষা পার্শ্বেখালী গ্রামের পল্লীচিকিৎসক সুনীল কুমার মণ্ডল। রোগীদের কাছে টাকা না থাকলেও দেন চিকিৎসা, জরুরি ওষুধও দেন বিনামূল্যে। এলাকার মানুষের কাছে তিনি পরিচিতি ‘গরিবের ডাক্তারবাবু’ নামে।

উপকূলঘেঁষা এই জনপদে আধুনিক চিকিৎসাসেবা এখনো অনেকের কাছে স্বপ্ন, স্থানীয় অনেকের কাছে সুনীল কুমার শুধু একজন গ্রাম্য ডাক্তার নন; বরং এলাকাবাসীর কাছে জীবন-সংকটে প্রথম ও শেষ ভরসা। উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী এলাকার মইজুদ্দীনের মোড়ে ছোট্ট একটি ঘরে বসে রোগী দেখেন তিনি।

সম্প্রতি এক সন্ধ্যায় গিয়ে দেখা যায়, সুনীল কুমার রোগী দেখছেন, চারপাশে ভিড়। তাদের কেউ জেলে, কেউ কৃষক, কেউবা গৃহিণী। কক্ষ থেকে রোগীরা ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে বের হচ্ছেন। কেউ ফি দিচ্ছেন ১০, কেউ ২০ বা সর্বোচ্চ ৫০ টাকা। আবার কারও কারও কাছ থেকে কোনো ফি নিচ্ছেন না সুনীল; বরং ওষুধ দিয়ে দিচ্ছেন বিনামূল্যে।

রোগী দেখার ফাঁকে কথা হয় সুনীলের সঙ্গে। জানালেন, ছোটবেলা থেকেই তার ইচ্ছা— কাকা ডা. গীরেন্দ্রনাথ মণ্ডল ও বাবা পল্লীচিকিৎসক অশ্বিনী মণ্ডলের মতো চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন। পাশের ছোট ভেটখালীর গ্রাম্য চিকিৎসক সোলাইমান হোসেনের কাছে চিকিৎসায় হাতেখড়ি তার। এরপর পল্লীচিকিৎসার ওপর বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করে নিজ গ্রামে চিকিৎসাসেবা শুরু করেন। এভাবেই ৪০ বছর ধরে নামমাত্র ফিতে রোগী দেখে যাচ্ছেন তিনি।

সুনীল কুমার (৬৬) জানালেন, সুন্দরবনের বাঘের আক্রমণে আহত রোগী থেকে শুরু করে জ্বর, সর্দি, কাশি, বাতব্যথা, আঘাত পাওয়া, শ্বাসকষ্ট, চুলকানিসহ ছোটখাটো প্রায় সব ধরনের চিকিৎসা করেন তিনি। প্রতিদিন সকাল থেকে রাত  ৯টা পর্যন্ত ৪০-৭০ জন রোগী দেখেন। রোগীরা যে টাকা দেন তাই নেন। কখনো রোগীদের কাছ থেকে টাকা চেয়ে নেন না। কোনো রোগীর কাছে টাকা না থাকলে জরুরি কিছু ওষুধ বিনামূল্যেই দিয়ে দেন। আজীবন এভাবেই মানুষকে সেবা দিতে চান তিনি।  স্মৃতিচারণ করেন সুনীল কুমার— সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে আহত ননীগোপাল নামের এক মৌয়াল তার জীবনের প্রথম রোগী। সেই রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন।

‘আমি টাকার জন্য চিকিৎসা দিই না। মানুষের দোয়া-আশীর্বাদ পাওয়ার জন্য এ পেশায় এসেছি। জীবনের শেষ সময়টুকু পর্যন্ত মানুষের ভালোবাসা, আশীর্বাদ নিয়েই বিদায় নিতে চাই’— বলছিলেন সুনীল কুমার মণ্ডল।

সুনীলের চেম্বারে চিকিৎসা নিতে আসা আছিয়া খাতুনের ভাষ্য, ‘এই ডাক্তারবাবু আমাগা প্রথম আর শেষ ভরসা। জঙ্গলে বাঘে ধরা হোক বা যেকোনো অসুখ-বিসুখ— আমরা উনার কাছেই আসি।’

‘ছোটবেলা থেইকা আমিসহ আমার পরিবারের সবাই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা নিই। আজও প্রেশার দেইখা ওষুধ দিল। টাকা দিইনি, উনিও চাননি’— বলছিলেন আরেক রোগী শাহাজান গাজী।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম বললেন, ‘পল্লীচিকিৎসক সুনীল কুমার আমাদের এলাকার গর্ব। ৪০ বছর ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসাকে তিনি কখনো ব্যবসা হিসেবে দেখেননি; বরং মানুষের সেবাকেই নিজের জীবনের ব্রত হিসেবে নিয়েছেন। এমন মানুষ সমাজে খুবই বিরল।’

গরিবডাক্তারবাবুসুনীল মণ্ডল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব