Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৬
চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

চিকিৎসা ব্যয় পরিশোধ করতে না পারায় এক নারীকে আটকে রাখে ল্যাম্ব হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

চিকিৎসা ব্যয় পরিশোধ করতে না পারায় হাসপাতালে তালা আটকে বন্দী করে রাখা হয় সদ্য সন্তানহারা এক মাকে। এমন খবরে ছুটে যান দিনাজপুরের স্থানীয় সাংবাদিকরা। তাদের তাৎক্ষণিক উদ্যোগে অবশেষে মুক্তি মেলে সেই নারীর।

মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের ঘটনা এটি। ভুক্তভোগী সেই নারী স্থানীয় বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর মাঝাপাড়া গ্রামের এক ভ্যানচালকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ছয় দিন বয়সী অসুস্থ সন্তানকে নিয়ে গত বুধবার পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ভর্তি হন সেই মা। নারী ও শিশু ওয়ার্ডে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মারা যায় নবজাতকটি।

স্বজনদের অভিযোগ, চিকিৎসা ব্যয়ের অর্থ পরিশোধ করতে না পারায় সদ্য সন্তান হারা মাকে একটি কক্ষে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃত শিশুর মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এতে মায়ের অনুপস্থিতিতেই সন্ধ্যায় নবজাতকের জানাজা ও দাফন সম্পন্ন করতে হয়।

মঙ্গলবার বিকেলে বিষয়টি জানতে পারেন দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি মামুনুর রশিদ এবং কালের কন্ঠের প্রতিনিধি মিনহাজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনকে বিষয়টি অবহিত করেন তারা। বিষয়টি দেখতে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আব্দুল জলিল সরকার, মোহনা টেলিভিশনের ইফতেখার হাবিব, দৈনিক ইত্তেফাকের বদরুদ্দোজা বুলুসহ প্রায় ১৫ জন সাংবাদিক নেন হাসপাতালে যাওয়ার প্রস্তুতি।

তবে এ বিষয়ে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। এখনই বিষয়টির ব্যবস্থা নিচ্ছি আমি।’

পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এক ঘণ্টার মধ্যে প্রসূতি মাকে বিনা শর্তে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে উপজেলা পরিষদের তহবিল থেকে চিকিৎসা ব্যয়ের অর্থ পরিশোধে সহযোগিতার আশ্বাসও দেন। এর পর ভুক্তভোগীকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘দরিদ্র রোগীদেরকে বিনা খরচে বা নির্দিষ্ট অংকের অর্থ ছাড় দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম রয়েছে। শোকাহত মাকে এভাবে হাসপাতালে আটক রাখা অমানবিক।’

সচেতন মহলের ভাষ্য, সংবাদ প্রকাশের আগেই একজন অসহায় প্রসূতি মায়ের মুক্তি নিশ্চিত করতে সাংবাদিকদের দ্রুত উদ্যোগ এবং উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ পার্বতীপুরে মানবিক দায়িত্ববোধের একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ০৮ জুলাই ২০২৬, ০০:১৪

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    ০৮ জুলাই ২০২৬, ০০:৪৭

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    ০৮ জুলাই ২০২৬, ০১:১৯

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    ০৮ জুলাই ২০২৬, ০০:৫৮

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪

    সেলিমা আহমাদকে স্মরণে বিডব্লিউসিসিআইর শ্রদ্ধাঞ্জলি

    সেলিমা আহমাদকে স্মরণে বিডব্লিউসিসিআইর শ্রদ্ধাঞ্জলি

    ০৮ জুলাই ২০২৬, ০১:৪০

    টাইব্রেকারে কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ

    টাইব্রেকারে কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ

    ০৮ জুলাই ২০২৬, ০২:১৬

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    ০৮ জুলাই ২০২৬, ০২:২৯

    ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করল যুক্তরাষ্ট্র

    ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করল যুক্তরাষ্ট্র

    ০৮ জুলাই ২০২৬, ০২:৩৯

    এই দল হাল ছাড়ে না

    এই দল হাল ছাড়ে না

    ০৮ জুলাই ২০২৬, ০২:৪১

    চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

    চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

    ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৬

    বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

    বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

    ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৫

    মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

    মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

    ০৮ জুলাই ২০২৬, ০৪:১৭

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪

    সারা দেশে বৃষ্টি ডুবল চট্টগ্রাম

    সারা দেশে বৃষ্টি ডুবল চট্টগ্রাম

    ০৮ জুলাই ২০২৬, ০৪:৩১

    advertiseadvertise