Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৫
বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

এনসিপি নেতা ফাইয়াজ তাজরিয়ান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভার থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার লাশ উদ্ধার হয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ফাইয়াজ তাজরিয়ান নামে এ নেতার মৃত্যু হয়েছে। পুলিশের ধারণাও তেমনই।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে নগরীর মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভার থেকে চকবাজার থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ২৬ বছর বয়সী ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। বাসা নগরীর অক্সিজেন এলাকায়। বাড়ি হাটহাজারী উপজেলায়। তার বাবা কামাল উদ্দিন হাটহাজারী বিএনপির নেতা।

মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন জানালেন, কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী ফাইয়াজের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন তারা।

চকবাজার থানার ওসি মোহাম্মদ নুর হোসেন মামুন বলেন, ‘রাত ১০টার পরের ঘটনা। দুই নম্বর গেইট ও জিইসি মোড়ের মাঝামাঝিতে ফ্লাইওভারের ওপর একটি কাভার্ড ভ্যান বিকল অবস্থায় ছিল। এর পেছনে একটি মোটর সাইকেল ও পাশেই এনসিপি নেতা পড়ে ছিলেন। খবর পেয়ে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

‘আমাদের ধারণা, ঝড়-বৃষ্টি আর অন্ধকারের মধ্যে তিনি কাভার্ড ভ্যানটি খেয়াল করতে পারেননি। নিজেই বাইক চালিয়ে এর পেছনে গিয়ে ধাক্কা দেন। বাইক থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে,’- যোগ করেন ওসি মামুন।

ফাইয়াজের মৃত্যুর খবরে রাতেই চমেক হাসপাতালের মর্গের সামনে উপস্থিত হয়েছেন এনসিপি নেতাকর্মীরা।

নগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানালেন, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দলীয় মিছিল কর্মসূচিতে ছিলেন ফাইয়াজ। সন্ধ্যায় কর্মসূচি শেষ করে প্রায় ৭টা পর্যন্ত তাদের সঙ্গে থেকে বাসায় ফিরে যান তিনি। পথে ঘটে দুর্ঘটনা। তার বাইকে ‘এনসিপি চট্টগ্রাম মহানগর’ লেখা ছিল। সেটা দেখে লোকজন ফেসবুকের মাধ্যমে এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।

চট্টগ্রামএনসিপিদুর্ঘটনা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ০৮ জুলাই ২০২৬, ০০:১৪

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    ০৮ জুলাই ২০২৬, ০০:৪৭

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    ০৮ জুলাই ২০২৬, ০১:১৯

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    ০৮ জুলাই ২০২৬, ০০:৫৮

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    ০৮ জুলাই ২০২৬, ০২:১৬

    সেলিমা আহমাদকে স্মরণে বিডব্লিউসিসিআইর শ্রদ্ধাঞ্জলি

    সেলিমা আহমাদকে স্মরণে বিডব্লিউসিসিআইর শ্রদ্ধাঞ্জলি

    ০৮ জুলাই ২০২৬, ০১:৪০

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    ০৮ জুলাই ২০২৬, ০২:২৯

    এই দল হাল ছাড়ে না

    এই দল হাল ছাড়ে না

    ০৮ জুলাই ২০২৬, ০২:৪১

    ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করল যুক্তরাষ্ট্র

    ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করল যুক্তরাষ্ট্র

    ০৮ জুলাই ২০২৬, ০২:৩৯

    মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

    মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

    ০৮ জুলাই ২০২৬, ০৪:১৭

    বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

    বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

    ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৫

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪

    চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

    চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

    ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৬

    সারা দেশে বৃষ্টি ডুবল চট্টগ্রাম

    সারা দেশে বৃষ্টি ডুবল চট্টগ্রাম

    ০৮ জুলাই ২০২৬, ০৪:৩১

    advertiseadvertise