Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জন্মদিনের রাতে অভিষেকের বাড়ির সামনে ‘চোর’ স্লোগান, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৪:২৮
শেয়ার করুন:
জন্মদিনের রাতে অভিষেকের বাড়ির সামনে ‘চোর’ স্লোগান, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৮

বাড়ির সামনের ফুটপাতে বসে অবস্থান শুরু করেন অভিষেক। ছবি / সংগৃহীত

পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলটির কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপির কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার অভিষেকের ৩৯তম জন্মদিন। এ উপলক্ষে শুক্রবার রাত থেকেই তার বাড়ির সামনে জড়ো হয়েছিলেন সমর্থকেরা। রাত ২টার দিকে ‘চোর’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লাগানো ব্যানার ও কাটআউট ছিঁড়ে ফেলা হয়। ইট-পাথর ছোড়ার অভিযোগও উঠেছে।

তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা পরিকল্পিতভাবে সেখানে এসে ঝামেলা বাধিয়েছেন। অন্যদিকে বিজেপি সমর্থকদের দাবি, তারা কালীপুজোর প্রতিমা কিনতে যাওয়ার পথে ওই এলাকায় উত্তেজনার মুখে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় অভিষেক নিজেও বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দলীয় কর্মীদের নিয়ে বাড়ির সামনে অবস্থান নেন তিনি। পুলিশের অনুরোধেও প্রথমে ভেতরে যেতে রাজি হননি। এ সময় পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি বাড়িতে ফেরেন।

অভিষেকের অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তার এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন এবং আরেকজনের চোখের নিচের হাড়ে চিড় ধরেছে বলেও দাবি করেন তিনি। এক্সে দেওয়া পোস্টে অভিষেক আরও দাবি করেন, গত ছয় মাসে তাকে অন্তত সাতবার হত্যার চেষ্টা হয়েছে।

আরও পড়ুন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস

১৯ মে ২০২৬

তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিষেকের অভিযোগকে কটাক্ষ করেছেন। তার দাবি, ফুটপাতে জন্মদিন পালনের সময় গোলমাল হলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। বিজেপি সাংসদ রাহুল সিনহাও বলেছেন, সাধারণ মানুষ ক্ষোভ থেকে প্রতিবাদ জানাতে পারেন।

তৃণমূল সাংসদ দোলা সেন এ ঘটনার নিন্দা জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি করেছেন। কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিজেপিতৃণমূল কংগ্রেসঅভিষেক বন্দ্যোপাধ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের