Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস

  • বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ
সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ২০:৪৫
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস

অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল নেতৃত্বকে টার্গেট করে বিজেপি প্রশাসনিক চাপ বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছিল। সেই আবহেই এবার কলকাতা পৌরসভার নোটিস ঘিরে নতুন রাজনৈতিক সংঘাত তৈরি হলো।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার ও তার সংস্থার একাধিক সম্পত্তিতে ‘অবৈধ নির্মাণ’-এর অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছে কলকাতা পৌরসভা।

কলকাতা পৌর আইনের ৪০০(১) ধারায় পাঠানো নোটিশে বলা হয়েছে, কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের কয়েকটি সম্পত্তিতে প্ল্যানবহির্ভূত নির্মাণ থাকতে পারে। সাত দিনের মধ্যে সেই অংশ ভেঙে ফেলতে হবে অথবা কারণ দর্শাতে হবে। না হলে পৌরসভা নিজেই ভাঙার পদক্ষেপ নেবে এবং তার খরচও সম্পত্তির মালিকের কাছ থেকে আদায় করা হবে। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের সংস্থা বলে পরিচিত লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নামেও নোটিস গিয়েছে। মোট ১৭টি ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এই পদক্ষেপের ঠিক আগের দিনই ফলতার নির্বাচনী প্রচারে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে আক্রমণ চালিয়েছিলেন।

তিনি দাবি করেছিলেন, কলকাতায় অভিষেক ও তার সংস্থার সম্পত্তির তালিকা তার হাতে রয়েছে এবং ‘হিসাব হবে’ বলেও হুঁশিয়ারি দেন। বিজেপির একাধিক নেতা অভিষেককে নিশানা করে দুর্নীতির অভিযোগও তোলেন।

এদিকে আজ মঙ্গলবার বিধায়কদের বৈঠকে এই ইস্যুতে মুখ খোলেন অভিষেক। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘বাড়ি ভেঙে দিক, নোটিস পাঠাক, আমি মাথা নত করব না।’ বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।

তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। প্রশাসনিক সংস্থাগুলোকে ব্যবহার করে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি।

বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশও এই ঘটনাকে রাজনৈতিক চাপ তৈরির কৌশল বলেই মনে করছে। তাদের বক্তব্য, নির্বাচনের পর থেকেই রাজ্যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। যেকোনো বিরোধী কণ্ঠকে চাপে রাখতে কখনো তদন্তকারী সংস্থা, কখনো প্রশাসনিক ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে।

যদিও বিজেপির দাবি, আইন মেনেই পৌরসভা পদক্ষেপ করছে এবং বেআইনি নির্মাণ থাকলে ব্যবস্থা নিতেই হবে। তবে রাজনৈতিক মহলের মতে, নোটিসের সময় এবং শুভেন্দুর আগের দিনের মন্তব্য ঘিরে যে প্রশ্ন উঠছে, তা সবার কাছে স্পষ্ট।

ভারতবিজেপিকলকাতাপৌরসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    advertiseadvertise