Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মমতাকে কি তৃণমূল থেকে আলাদা করা সম্ভব?

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৪২
মমতাকে কি তৃণমূল থেকে আলাদা করা সম্ভব?

টিএমসি কার্যালয়ে মমতা ব্যানার্জি। ফাইল ছবি

আদালতের অন্তর্বর্তী নির্দেশ, নির্বাচন কমিশনে টানাপড়েন, ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব-সব মিলিয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। কিন্তু এই সমগ্র সংঘাতের কেন্দ্রে একটি প্রশ্ন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে- তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে যতই আইনি ও রাজনৈতিক লড়াই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সত্যিই তৃণমূল থেকে আলাদা করা সম্ভব?

সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির দাবি করেছে, তাদের গঠিত কমিটিই বৈধ এবং আদালতের অন্তর্বর্তী পর্যবেক্ষণ সেই দাবিকে শক্তিশালী করেছে। অন্যদিকে কালীঘাট শিবির স্পষ্ট জানিয়েছে, এটি কোনো চূড়ান্ত রায় নয়; মামলার পরবর্তী শুনানি এখনো বাকি। ফলে আইনি লড়াইয়ের নিষ্পত্তি এখনো অনেক দূরের পথ।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আদালতের কক্ষে নয়, জনমনে। কারণ তৃণমূল কংগ্রেসের জন্ম, বিস্তার এবং ক্ষমতায় ওঠার ইতিহাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যে দলকে তার থেকে পৃথক করে দেখানো সহজ নয়। তিন দশকেরও বেশি সময় ধরে রাজ্যের রাজনীতিতে তৃণমূলের মুখ, আন্দোলনের মুখ এবং ভোটের মুখ হিসেবে মমতাই ছিলেন প্রধান শক্তি।

এই কারণেই আদালতের অন্তর্বর্তী নির্দেশকে সামনে রেখে ‘আসল তৃণমূল’ নিয়ে যত দাবি উঠছে, তার সমান্তরালে রাজনৈতিক বাস্তবতার প্রশ্নও উঠে আসছে। কোনও দল শুধু অফিস, নথি বা সাংগঠনিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না; দলের পরিচয় গড়ে ওঠে কর্মী, সমর্থক এবং জনমানসে তার গ্রহণযোগ্যতার উপর। সেই জায়গায় মমতা এখনও সবচেয়ে বড় রাজনৈতিক নাম।

আগামী ২১ জুলাইয়ের শহিদ দিবসকে ঘিরে সাম্প্রতিক ঘটনাও সেই বাস্তবতাকে সামনে এনেছে। যে কর্মসূচি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত, সেই অনুষ্ঠান ঘিরেই এখন দ্বন্দ্ব। এমনকি বিরোধী শিবির অর্থাৎ ঋতব্রত শিবির থেকেও তাঁকে আমন্ত্রণ জানানোর বার্তা সামনে এসেছে। আর এই ঘটনাই প্রমাণ করে যে মমতাকে সম্পূর্ণ উপেক্ষা করে তৃণমূলের রাজনৈতিক উত্তরাধিকার দাবি করা সহজ নয়।

অন্যদিকে নির্বাচন কমিশনকে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি নতুন বিতর্ক তৈরি করেছে। কমিশনের ভূমিকা, সময়সীমা বৃদ্ধি এবং প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি সরাসরি লড়াইয়ের বার্তা দিয়েছেন। এতে স্পষ্ট, তিনি এই সংঘাতকে শুধুমাত্র সাংগঠনিক বিরোধ হিসেবে দেখছেন না; বরং রাজনৈতিক ও নৈতিক বৈধতার লড়াই হিসেবেও তুলে ধরছেন।

এখন নজর ৬ আগস্টের দিকে। আদালতে পরবর্তী শুনানি, নির্বাচন কমিশনের অবস্থান এবং দুই শিবিরের রাজনৈতিক শক্তি-প্রদর্শন- সবকিছুই গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সত্য সম্ভবত একটাই-তৃণমূলের ভিতরে যত বিভাজনই তৈরি হোক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এমন এক কেন্দ্রীয় চরিত্র, যাঁকে ঘিরেই বিতর্ক, সমর্থন, বিরোধিতা এবং ভবিষ্যতের হিসাব-নিকাশ আবর্তিত হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়তৃণমূল কংগ্রেসপশ্চিমবঙ্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব