Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৩৯
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনালের রেফারি হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাত। তাকে এই ম্যাচের দায়িত্ব দেওয়ার পরই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কাতার বিশ্বকাপের ফাইনালের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করা ৪৪ বছর বয়সী ইসমাইল এবারের বিশ্বকাপে বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে সমালোচিত হয়েছেন।

মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এবং পরবর্তীতে মার্কিন নাগরিকত্ব পাওয়া এলফাত এবারের বিশ্বকাপে মোট তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। প্রতিটি ম্যাচেই ছিল বিতর্কের ছোঁয়া। নেদারল্যান্ডস-জাপান এবং স্পেন-উরুগুয়ে ম্যাচে তার রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল স্প্যানিশ গণমাধ্যম। বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে রদ্রিগো বেনটানকুরের মারাত্মক ট্যাকেলে ইনাকি উইলিয়ামস আহত হলেও তিনি হলুদ কার্ড দেখিয়েই দায়িত্ব শেষ করেন।

আরও পড়ুন

রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ মিসরের

০৮ জুলাই ২০২৬

ব্রাজিল ও নরওয়ের মধ্যকার রাউন্ড অব সিক্সটিন ম্যাচেও তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। নরওয়ের ক্রিস্টোফার আয়েরের করা ফাউলটি শুরুতে তিনি এড়িয়ে গিয়েছিলেন, যা পরে ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি হিসেবে গণ্য হয়। সেই ম্যাচে ব্রাজিলিয়ানদের সাথে তার বেশ কয়েকবার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল, যা তার সক্ষমতা নিয়ে সংশয় বাড়িয়ে দিয়েছে। মাঠের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও লিওনেল মেসির জন্য এলফাত অপরিচিত নন। ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামির হয়ে মেসির শিরোপা জয়ের ম্যাচে তিনি ছিলেন রেফারি। এছাড়া টোকিও অলিম্পিকেও আর্জেন্টিনা দলের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ফলে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের অনেক খেলোয়াড়ই তার সম্পর্কে ভালোভাবেই অবগত।

আরও পড়ুন

রেফারিকে জালিম বললেন জিকো

০৮ জুলাই ২০২৬

মরক্কোতে জন্ম নেওয়া এলফাত ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে ডিভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়া এলফাত এখন ফিফার অন্যতম শীর্ষ রেফারি। কিন্তু ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো ঐতিহাসিকভাবে উত্তপ্ত ম্যাচে তার নিরপেক্ষতা থাকবে বড় পরীক্ষার মুখে।

বুধবারের সেমিফাইনালে ইসমাইল এলফাতের সহকারী রেফারি হিসেবে থাকছেন কোরিয়ে পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি। এখন দেখার বিষয়, মাঠের উত্তাপ আর দুই দলের প্রবল লড়াইয়ের মাঝে এলফাত কতটা নির্ভুলভাবে ম্যাচ পরিচালনা করতে পারেন।

ইসমাইল এলফাতআর্জেন্টিনা-ইংল্যান্ড২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর