Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

রেফারিকে জালিম বললেন জিকো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:০৬
রেফারিকে জালিম বললেন জিকো

মোহাম্মদ সালাহ

যে গোলটা হতে পারত বিশ্বকাপেরই অন্যতম সেরা গোল, ফ্রান্সের রেফারি ফ্রাঙ্কোয়িস লেটেকজার সেটাই ভিএআরে করে দিয়েছেন বাতিল। মিসরের মোস্তফা জিকো তাই ম্যাচ শেষে চোখের পানি ধরে রাখতে পারেননি। ফরাসি রেফারিকে তিনি উল্লেখ করেছেন ‘জালিম’ হিসেবে; সেই সঙ্গে তিলাওয়াত করেছেন পবিত্র কোরআনের আয়াত যার অর্থ হচ্ছে— ‘নিশ্চয়ই আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম পরিকল্পনাকারী।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অসাধারণ গোল করে স্কোরলাইন ২-০ করেছিলেন জিকো। কিন্তু গোলের বিল্ডআপের সময় মারওয়ান আত্তিয়া মিসরের বক্সের সামনে লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করেছেন— এ অজুহাতে ভিএআর দেখে রেফারি বাতিল করে দেন গোলটি। ফলে এগিয়ে যাওয়া হয়নি মিসরের। মিনিট দশেক পর সেই জিকোই গোল করে স্কোরলাইন ২-০ করে দেন। আর্জেন্টিনার তৃতীয় গোলটির বেলায়ও আর্জেন্টিনার ডি-বক্সে সালাহকেও ফাউল করা হয়েছিল, কিন্তু সেই গোলে কোনো ভিএআর চেক হয়নি। ম্যাচে অন্যায়ভাবে গোলবঞ্চিত হওয়া এবং এত কাছ থেকে হেরে যাওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারেননি, ‘রেফারি পক্ষপাতিত্ব করেছে। নিশ্চয়ই আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম পরিকল্পনাকারী। রেফারি পুরো জাতির প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছেন। আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে, কাপটা রুপোর থালায় করে আর্জেন্টিনাকে দেওয়া হচ্ছে।’ ফক্স স্পোর্টসের বিশ্লেষক রব গ্রিন ধারাভাষ্যের সময় বলেছেন, ‘এটা কোনোভাবেই ভিএআরের আওতায় পড়ে না।’

ম্যাচে ডাগআউট থেকে একাধিকবার রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছেন মিসরের কোচ ও কোচিং স্টাফের সদস্যরা। কোচ হোসাম হাসানকে কার্ড দেখানো হয়েছে, হলুদ কার্ড দেখেছেন গোলকিপার মোস্তফা শুবির, সহকারী কোচ একজন রীতিমতো তেড়ে যাচ্ছিলেন রেফারির দিকে, যাকে দলের অন্যরা আটকাচ্ছিলেন। অন্যায়ের শিকার হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও মিসরের বীরত্ব রূপকথা হয়ে থেকে যাবে বিশ্বকাপে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তারা নামিয়ে এনেছিল মাটিতে, করে ফেলেছিল নতজানু। সেখান থেকে অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা, তাতে খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হয়, তবে রেফারির দায়টাও কম নয়।

ম্যাচ শেষে গোলকিপার শুবির বেইন স্পোর্টসকে বলেছেন, ছোট ছোট ব্যবধানই গড়ে দিয়েছে হারজিতের পার্থক্য, ‘আর্জেন্টিনার বিপক্ষে আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। কেবল ছোটখাটো কিছু ভুলের কারণেই ম্যাচের ফল এমন হয়েছে। আমরা কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভর না করে দলগতভাবে খেলি, আর আমাদের লক্ষ্য ছিল জয়ী হওয়া। সামনের টুর্নামেন্টগুলোতে আমরা আমাদের সেরাটা দেব। আমাদের সামনে এখনো ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনস রয়েছে।’

মোহাম্মদ সালাহমিশরআর্জেন্টিনামোস্তফা জিকো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা