আর্জেন্টিনার ম্যাচ মানেই বিতর্ক।
শেষ ষোলোতে হারার পর মিসরের মোস্তফা জিকো বলেছিলেন, ‘ম্যাচটা পাতানো ছিল। ফিফা চায়
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।’ সরাসরি এভাবে আক্রমণ না করলেও আর্জেন্টিনার কাছে হারের
পর ক্ষোভ উগরে দিয়েছে সুইজারল্যান্ডও। ব্রেল এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইস কোচ
ও অধিনায়ক দুজনই বলেছেন ফুটবল ধ্বংসের কথা। ইংলিশ দৈনিক ‘ডেইলি মেইল’ আবার লিখেছে,
১২ জনের বিপক্ষে খেলেছে সুইজারল্যান্ড!’
কোয়ার্টার ফাইনালের ৭২ মিনিটে ১-১
সমতার সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রিভিউর পর এমবোলোকে...