Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ মিসরের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৩০
রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ মিসরের

আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি মিসর। শেষ ষোলোর সেই রোমাঞ্চকর ম্যাচে রেফারিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা এবার আনুষ্ঠানিকতায় রূপ নিল। পক্ষপাতমূলক রেফারিং এবং বিতর্কিত সিদ্ধান্তের জন্য ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ারের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসরীয় ফুটবল ফেডারেশন (ইএফএ)।

মিসরীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হানির আবু রিদা স্বাক্ষরিত এ অভিযোগে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারি ও তার সহকারীদের বিতর্কিত ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই ফরাসি রেফারিকে চলমান বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর দায়িত্ব থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার জোর দাবি তুলেছে আফ্রিকান দেশটি।

আরও পড়ুন

পেনাল্টিতে কেন এত নড়বড়ে মেসি?

০৮ জুলাই ২০২৬

মিসরের ক্ষোভের আগুন জ্বলছে মূলত দুটি বড় সিদ্ধান্তকে কেন্দ্র করে। প্রথমত, দল যখন ১-০ ব্যবধানে এগিয়ে, তখন মোস্তফা জিকোর একটি বৈধ গোল ভিএআরের মারপ্যাঁচে বাতিল করা হয়। দ্বিতীয়ত, ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি বক্সের ভেতর অধিনায়ক মোহাম্মদ সালাহকে ফাউল করা হলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি, যার ঠিক পরেই পাল্টা আক্রমণ থেকে আর্জেন্টিনার জয়সূচক গোলটি আসে।

ম্যাচ শেষে মিসরের গোলদাতা মোস্তফা জিকো সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘রেফারি শুরু থেকেই আমাদের ওপর চড়াও ছিলেন। তার পক্ষপাতিত্ব একদম স্পষ্ট ছিল। তিনি চাননি আমরা জিতি, পুরো ম্যাচটিই আসলে পাতানো ছিল।’

আরও পড়ুন

মেসিকে টিকিয়ে রাখতেই এই অবিচার

০৮ জুলাই ২০২৬

মিসরের হেড কোচ হোসাম হাসান বিষয়টিকে আরও বড় আঙ্গিকে দেখছেন। তার মতে, এর পেছনে বড় বাণিজ্যিক স্বার্থ কাজ করেছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেছেন, ‘আমাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। মাঠ এবং মাঠের বাইরে অনেক কিছুই প্রশ্নবিদ্ধ। হয়তো তারা বিশ্বচ্যাম্পিয়নদের এই প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি যেন টুর্নামেন্টে থাকে। বিশ্বচ্যাম্পিয়নরা সব মহল থেকে সুবিধা পেয়েছে।’

ফিফায় অভিযোগ জমা দিলেও মাঠের ফল পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। ফলে ৩-২ গোলের মহানাটকীয় জয় নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। আগামী ১২ জুলাই কানসাস সিটি স্টেডিয়ামে শেষ আটের মহা লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সুইজারল্যান্ড শেষ আটে উঠেছে।   

মিশরআর্জেন্টিনারেফারি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে