বিশ্বকাপ ফুটবলের ফাইনালের
মহারণের আগে উত্তাপ বাড়ছে মাঠের বাইরেও। আগামী রবিবার মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা
ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন স্লোভেনিয়ার
স্লাভকো ভিনচিচ। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে এই রেফারিকে উদ্দেশ্য করে সরাসরি সতর্কবার্তা
দিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের। তার দাবি, রেফারি যেন কোনোভাবেই নিয়ম লঙ্ঘনের
ক্ষেত্রে নমনীয় না হন।
‘স্পোর্ত’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তের
বলেন, ‘রেফারি কোনোভাবেই নমনীয় হতে পারবেন না। ফুটবলের আইনি
সীমারেখ...