Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ব্রাজিল-জাপান ম্যাচে সেই বিতর্কিত রেফারি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৪৪
ব্রাজিল-জাপান ম্যাচে সেই বিতর্কিত রেফারি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইতালির অভিজ্ঞ রেফারি মাউরিজিও মারিয়ানিকে। বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে শুরু হবে ম্যাচটি।

মারিয়ানির সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তারই স্বদেশী দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন স্টিফেন ডি আলমেইদা।

চলতি বিশ্বকাপে ইতালি থেকে মাঠের প্রধান রেফারি হিসেবে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মারিয়ানি। এর আগে তিনি গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন। এবার তার কাঁধে উঠেছে আরও বড় দায়িত্ব—নকআউটের চাপ সামলানোর।

যদিও মারিয়ানির ক্যারিয়ার কেবল প্রশংসায় ভরা নয়। সিদ্ধান্ত নিয়ে একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছেন এই ইতালিয়ান। ২০২৪ সালে সিরি ‘আ’-তে নাপোলি-ইন্টার ম্যাচে দেওয়া একটি পেনাল্টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনার পর সাময়িক সময়ের জন্য তাকে দায়িত্ব থেকেও সরিয়ে রাখা হয়েছিল।

বিতর্ক থেমে থাকেনি এরপরও। সর্বশেষ মৌসুমে ভিএআর সহায়তায় দেওয়া আরেকটি পেনাল্টি নিয়েও সমালোচনার মুখে পড়েন তিনি। এরও আগে, ২০২১ সালে ইন্টার মিলান-ইউভেন্টাস ম্যাচের শেষ মুহূর্তে ইউভেন্টাসকে দেওয়া পেনাল্টি ঘিরে ক্ষোভে ফেটে পড়েছিলেন ইন্টারের ফুটবলাররা। ম্যাচ শেষে ড্রেসিংরুমের টানেলেও তারা মারিয়ানিকে ঘিরে প্রতিবাদ জানান।

তবে বিতর্কের পাশাপাশি বড় মঞ্চে সফলতার নজিরও রয়েছে তার। ইউরোপের শীর্ষ পর্যায়ের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন তিনি। সেই অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই ব্রাজিল-জাপানের হাই-ভোল্টেজ লড়াইয়ে আবারও মারিয়ানির হাতেই বাঁশি তুলে দিয়েছে ফিফা।

ব্রাজিল-জাপান২০২৬ ফিফা বিশ্বকাপমাউরিজিও মারিয়ানিকেরেফারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে