Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

রেফারির মারাত্মক ভুলে হ্যাটট্রিক বঞ্চিত ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৫২
রেফারির মারাত্মক ভুলে হ্যাটট্রিক বঞ্চিত ভিনিসিয়ুস

সংগৃহীত ছবি

মাঠের ফুটবলে ব্রাজিলের দাপটের বিপরীতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চলল রেফারি আর ভিএআরের লড়াই। ম্যাচ ছাপিয়ে এখন আলোচনায় বিবিসির স্টুডিওতে দুই ধারাভাষ্যকারের তুমুল বাগ্‌যুদ্ধ। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একটি ‘বিতর্কিত’ গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে সাবেক রেফারি ও ফুটবলারদের মধ্যে দেখা দিয়েছে তীব্র মতভেদ। তবে বিশ্লেষকেরা বেশিরভাগই একমত- ভিনি নিজেই ফাউলের শিকার হয়েছিলেন!

গ্রুপ ‘সি’র অলিখিত ফাইনালে গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। তবে ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল হওয়া নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। ম্যাচের ৭ মিনিটে দারুণ গোলো ব্রাজিলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। এর ঠিক ১৬ মিনিট পর আবারও স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলে বল পেয়ে জালে জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা। উল্লাসে মেতে ওঠে পুরো গ্যালারি।

আরও পড়ুন

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের নায়ক ভিনিসিয়ুস

২৫ জুন ২০২৬

২-০ গোলে পিছিয়ে পড়ে গ্রুপ পর্ব থেকে স্কটল্যান্ডের বিদায় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, ঠিক তখনই বাধ সাধে ভিএআর। মেক্সিকান রেফারি সিজার রামোস ভিএআর রিভিউ দেখে গোলটি বাতিল করেন। রেফারি জানান, গোল করার ঠিক আগে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রি যখন পাস বাড়াতে যাচ্ছিলেন, তখন ভিনিসিয়ুস তার পা বাড়িয়ে ফাউল করেছিলেন। এই সিদ্ধান্ত ঘিরেই মূলত উত্তপ্ত হয়ে ওঠে বিবিসির লাইভ স্টুডিও।

প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ড্যারেন ক্যান সরাসরি স্কটল্যান্ডকে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন। তিনি বলেন, ‘সত্যি বলতে স্কটল্যান্ড একটু বেশিই ভাগ্যর সহায়তা পেয়েছে। বলের স্পর্শ পাওয়ার আগে কিছুটা ধাক্কাধাক্কি হয়েছিল ঠিকই, কিন্তু সেটাকে ফাউল বলা চলে না।ভিনিসিয়ুস শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে ছিলেন, ডিফেন্ডার এসে তার পায়ে এসে লাথি মেরেছেন। এই সিদ্ধান্তে স্কটল্যান্ডের পক্ষে যাওয়া উচিত হয়নি।’

আরও পড়ুন

ভিনিসিয়ুসের জাদুতে স্কটল্যান্ডকে হারাল ব্রাজিল

২৫ জুন ২০২৬

তবে ধারাভাষ্য কক্ষে ড্যারেন ক্যানের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে সাবেক স্কটিশ তারকা জেমস ম্যাকফ্যাডেন বলেন, ‘না, আমি ক্যানের সাথে একমত নই। এটা স্পষ্ট ফাউল ছিল। কন্টাক্ট হালকা হোক বা জোরালো, ফাউল তো ফাউলই। জ্যাক হেনড্রি যখন বল কিক করতে যাচ্ছিলেন, ঠিক তখন ভিনিসিয়ুস তার পায়ে আঘাত করেন। স্কটল্যান্ড কোনো ভাগ্যের জোরে বাঁচেনি, রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’

ভিএআরের কল্যাণে সে যাত্রায় স্কটল্যান্ড ২-০ হওয়া থেকে বাঁচলেও, বিরতির ঠিক আগেই আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। অধিনায়ক অ্যান্ডি রবার্টসনের ভুলের সুযোগ নিয়ে ব্রুনো গিমারায়েসের ক্রসে হেড করে বল জালে পাঠান তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মাথেউস কুনহা ব্রাজিলের পক্ষে তৃতীয় গোলটি করলে স্কটল্যান্ডের নকআউটে ওঠার স্বপ্ন সুতোয় ঝুলে পড়ে।

হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে আসর শুরু করলেও মরক্কো ও ব্রাজিলের কাছে হেরে গোল ব্যবধানে বেশ পিছিয়ে পড়েছে স্কটল্যান্ড। এখন ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে পা রাখতে হলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর সেরা তৃতীয় দলের সমীকরণের দিকে। তবে রেফারির ভুলে হ্যাটট্রিক না হওয়ায় ভিনিসিয়ুস দুঃখ পেতেই পারেন।

ভিনিসিয়ুস জুনিয়রব্রাজিলভিএআররেফারি২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে