Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ৩ মাস আগে(০৬:৩৪)

    ভিনিসিয়ুসের জাদুতে স্কটল্যান্ডকে হারাল ব্রাজিল

    বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সি গ্রুপ সেরা হয়েছে ব্রাজিল। ৩-০ গোলের জয়ে বড় ভূমিকা ভিনিসিয়ুস জুনিয়রের। নেইমারের ফেরার ম্যাচে জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা।

  2. ৩ মাস আগে(০৫:৫৩)

    গ্রুপ সেরা হয়ে নক-আউটে ব্রাজিল

    মরক্কোর সঙ্গে ১-১ ড্রয়ে হেক্সা অভিযান শুরুর পর হয়েছিল অনেক সমালোচনা। ব্রাজিলের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছিলেন অনেকে। কার্লো আনচেলত্তির দল বেশিদূর যেতে পারবে না, এরকম কথাও বলেছেন নিন্দুকেরা। তবে সব সমালোচনার জবাব দিয়ে সি গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নক-আউট পর্বে পা রেখেছে ব্রাজিল। মিয়ামিতে নেইমার জুনিয়রের ফেরার ম্যাচে ঝড় বইয়ে দিয়ে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা রাখেন ভিনিসিয়ুস জুনিয়র। টানা তিন ম্যাচেই গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। তার জোড়া গোলের পাশাপাশি এক গোল করে জয়ে অবদান রেখেছেন আগের ম্যাচে জোড়া গোল করা মাথেস কুনিয়াও।

    ম্যাচের ষষ্ঠ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনা কিপার অ্যাঙ্গাস গানের পাস নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রাফিনিয়ার জায়গায় খেলতে নামা রায়ান তার শট আটকে দিলে বল চলে যাচ্ছিল গানের কাছে। তবে চতুর ভিনিসিয়ুস সেটা আয়ত্বে নিয়েই আলতো টোকায় ফাঁকা পোস্টে জড়িয়ে দেন।

    ২৪ মিনিটে ব্রাজিল এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। বিশ্বকাপে চতুর্থ গোলের দেখা পেয়ে গিয়েছিলেন ভিনিসিয়ুস। তবে ভিএআর-এ সেই গোল বাতিল হয়। রিপ্লেতে দেখা যায় বল স্কটল্যান্ড ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিয়ে গোল করেছিলেন ভিনি। তবে প্রথমার্ধের আর হতাশ হতে হয়নি তাকে। যোগ করা সময়ে ব্রুনো গিমাইরাসের ক্রসে ভিনিসিয়ুসের হেড জাল খুঁজে নিলেন ব্রাজিল এগিয়ে যায় আরও। বিশ্বকাপে চতুর্থ গোলের দেখা পান রিয়াল মাদ্রিদ তারকা।

    বিরতি থেকে ফিরে কুনিয়া ব্রাজিলকে আরও এগিয়ে নেন। ৬০ মিনিটে গিমাইরাসের আড়াআড়ি পাসে কুনিয়ার কোনাকুনি শট পোস্টে জড়ায়। এই বিশ্বকাপে ব্রাজিল ফরোয়ার্ড পান তৃতীয় গোলের দেখা। হাইতির বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন ম্যানইউ ফরোয়ার্ড।

    ম্যাচ শুরুর পর থেকেই সবার অপেক্ষা ছিল নেইমারকে নিয়ে। ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বেঞ্চ থেকে কখন নামবেন মাঠে? সে অপেক্ষা ঘুঁচে যায় ৭৬ মিনিটে। দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। কুনিয়ার বদলী হিসেবে মাঠে আসেন আগের ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার। ব্রাজিলের হয়ে ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শেষ খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে হাঁটুর ইনজুরি দীর্ঘ সময়ের জন্য ছিটকে দেয় তাকে।

    নেইমার নামার পর অবশ্য আর গোল পায়নি ব্রাজিল। পুরো ম্যাচে স্কটল্যান্ডও গোল পেতে পারতো। তবে ব্রাজিল কিপার আলিসনের বীরত্বে ব্রাজিল গোল হজম না করেই মাঠ ছাড়ে।

    বিশ্বকাপে তিন গ্রুপ ম্যাচেই গোল করা ব্রাজিলিয়ান তারকাদের এলিট তালিকায় নাম লিখিয়েছেন ভিনিসিয়ুস। এর আগে ১৯৭০ বিশ্বকাপে জার্জিনিও, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও ও ২০০২ বিশ্বকাপে রোনালদো নাজারিও এবং রিভালদো এই কীর্তি গড়েছিলেন।

    মজার ব্যপার হলো, সেই তিন বিশ্বকাপই জিতেছিল ব্রাজিল! ভিনিসিয়ুস মরক্কো, হাইতির পর জোড়া গোল করলেন স্কটল্যান্ডের বিপক্ষে। তবে কী এবারও শিরোপা আসবে ব্রাজিলের ঘরে?

    এদিকে সি গ্রুপের অপর ম্যাচে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মরক্কো ও হাইতি। বারবার রঙ বদলানো ম্যাচে শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে নক-আউটের টিকিট কেটেছে মরক্কো।

    অথচ ম্যাচের প্রথম ৪৫ মিনিট ছিল রোমাঞ্চে ঠাসা! দুইবার হাইতি এগিয়ে গেলেও, প্রতিবারই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মরক্কো। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও, হাইতি তাদের সেরা ফুটবল খেলছে প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে মরক্কোর সামনে আর দাঁড়াতে পারেনি নবাগতরা। আরও দুই গোল করে জয় ছিনিয়ে নেয় মরক্কো।

    সি গ্রুপের ম্যাচ শেষে ৩ ম্যাচে সমান সাত পয়েন্ট ব্রাজিল ও মরক্কোর। তবে গোল গড়ে এগিয়ে গ্রুপ সেরা হয়ে রাউন্ড অব ৩২-তে জায়গা পেয়েছে আনচেলোত্তির দল।

  3. ৩ মাস আগে(০৫:২৮)

    কুনিয়ার জায়গায় মাঠে এলেন নেইমার

    ম্যাচ শুরুর পর থেকেই সবার অপেক্ষা নেইমারকে নিয়ে। ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বেঞ্চ থেকে কখন নামবেন মাঠে?

    সে অপেক্ষা ঘুঁচলো। দীর্ঘ প্রায় তিন বছর, দিনের হিসাবে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে এলেন নেইমার। ৭৬ মিনিটে কুনিয়ার বদলী হিসেবে মাঠে আসেন আগের ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার। ব্রাজিলের হয়ে ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শেষ খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে হাঁটুর ইনজুরি দীর্ঘ সময়ের জন্য ছিটকে দেয় তাকে। 

  4. ৩ মাস আগে(০৫:১০)

    কুনিয়া করলেন ৩-০

    ৬০ মিনিটে মাথেস কুনিয়ার গোলে স্কোরলাইন ৩-০ হয়। ব্রুনো গিমাইরাসের আড়াআড়ি পাসে কুনিয়ার কোনাকুনি শট পোস্টে জড়ায়। এই বিশ্বকাপে ব্রাজিল ফরোয়ার্ড পেলেন তৃতীয় গোলের দেখা। হাইতির বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন ম্যানইউ ফরোয়ার্ড। 

  5. ৩ মাস আগে(০৪:৫৮)

    ব্রাজিলিয়ানদের এলিট ক্লাবে ভিনিসিয়ুস

    বিশ্বকাপে তিন গ্রুপ ম্যাচেই গোল করা ব্রাজিলিয়ান তারকাদের এলিট তালিকায় নাম লিখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। 

    এর আগে ১৯৭০ বিশ্বকাপে জার্জিনিও, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও ও ২০০২ বিশ্বকাপে রোনালদো নাজারিও এবং রিভালদো এই কীর্তি গড়েছিলেন। 

    মজার ব্যপার হলো, সেই তিন বিশ্বকাপই জিতেছিল ব্রাজিল!

    ভিনিসিয়ুস মরক্কো, হাইতির পর জোড়া গোল করলেন স্কটল্যান্ডের বিপক্ষে। তবে কী এবারও শিরোপা আসবে ব্রাজিলের ঘরে?

    যাহোক, শুরু হলো দ্বিতীয়ার্ধ... 


  6. ৩ মাস আগে(০৪:৪৬)

    ভিনির জোড়ায় প্রথমার্ধেই ব্রাজিল ২-০ স্কটল্যান্ড

    ম্যাচে এখন বিরতি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমাইরাসের ক্রসে ভিনিসিয়ুসের হেড জাল খুঁজে নিলেন ব্রাজিল এগিয়ে গিয়েছিল আরও। বিশ্বকাপে চতুর্থ গোলের দেখা পান রিয়াল মাদ্রিদ তারকা।


    এদিকে সি গ্রুপের অপর ম্যাচে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি মরক্কো ও হাইতি। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ২-২ সমতায়। প্রথম ৪৫ মিনিট ছিল রোমাঞ্চে ঠাসা! দুইবার হাইতি এগিয়ে গেলেও, প্রতিবারই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মরক্কো। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও, হাইতি এই মুহূর্তে তাদের সেরা ফুটবল খেলছে এবং ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।

    দ্বিতীয়ার্ধে কি মরক্কো তাদের চেনা আভিজাত্য ধরে রেখে জয় ছিনিয়ে নিতে পারবে? নাকি হাইতি ঘটিয়ে দেবে এক অবিশ্বাস্য অঘটন!

  7. ৩ মাস আগে(০৪:২১)

    ফের ভিনির গোল; পরে ভিএআর-এ বাতিল

    ব্রাজিল এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। 

    বিশ্বকাপে চতুর্থ গোলের দেখা পেয়ে গিয়েছিলেন ব্রাজিল তারকা। 

    তবে ভিএআর-এ সে গোল বাতিল হয়। দেখা যায় বল স্কটল্যান্ড ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিয়ে গোল করেছিলেন ভিনি।  


  8. ৩ মাস আগে(০৪:০১)

    ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে নিলেন ব্রাজিলকে

    ষষ্ঠ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। আগের দুই ম্যাচেও গোল পেয়েছিলেন ব্রাজিল ফরোয়ার্ড। স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনা কিপার অ্যাঙ্গাস গানের পাস আয়ত্বে রাখতে পারেননি। রায়ান তার শট আটকে দিলে বল চলে যাচ্চিল গানের কাছে। তবে চতুর ভিনিসিয়ুস সেটা আয়ত্বে নিয়েই ফাঁকা পোস্টে জমা করেন।

আগামীর সময় ইপেপার
আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

২৫ জুন ২০২৬, রাত ২১:৪৬

ভিনিসিয়ুসের জাদুতে স্কটল্যান্ডকে হারাল ব্রাজিল

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সি গ্রুপ সেরা হয়েছে ব্রাজিল। ৩-০ গোলের জয়ে বড় ভূমিকা ভিনিসিয়ুস জুনিয়রের। নেইমারের ফেরার ম্যাচে জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা।

শেয়ার করুন:
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

প্রিয় ৫ বই

প্রিয় ৫ বই

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে