- এক ঘণ্টা আগে(০৬:৫৪)
দ্রুত রান তুলে থামলেন তাইজুল
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৭৩/৮,
মেহেদী হাসান মিরাজ ৩৬*, তাসকিন আহমেদ ০*,
বাংলাদেশের লিড ১৭৫ রান।
মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটির রান ১৮। এর মধ্যে তাইজুল ইসলাম করেছেন ১৭ রান। ২৩ বলে দ্রুত এই রান তুলে জস হ্যাজেলউডের বলে ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ আউট হলেন এই বাঁহাতি স্পিনার। দলীয় রান ৮ উইকেটে ৩৭৩। তবে তাইজুলের দ্রুত রান তোলা এই ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৭৫ রানে।
- এক ঘণ্টা আগে(০৬:৫৩)
হাসানের বিদায়ে জুটি থামল
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৫৫/৭,
মেহেদী হাসান মিরাজ ৩২*, তাইজুল ইসলাম ০*,
বাংলাদেশের লিড ১৫৬ রান।
জস হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হয়ে থামল হাসান মাহমুদের লড়াই। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৪৩ রানের জুটিতে দলকে অনেকটা এগিয়ে দিয়েছেন তিনি। দিনের শুরুতে মিরাজের সঙ্গে জুটি বেঁধে অবশ্য খুব বেশি রান যোগ করতে পারেননি। অষ্টম উইকেট জুটিতে ৮০ বলে ৩৪ রান করা মিরাজের সঙ্গে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম।
ডারউইনে বাংলাদেশের আরও এগিয়ে যাওয়ার দিন
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৫১/৬,
মেহেদী হাসান মিরাজ ৩২, হাসান মাহমুদ ১৩,
বাংলাদেশের লিড ১৫৩ রান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে টেস্টের তৃতীয় দিন আজ। প্রথম দুই দিনে হাসান মাহমুদ-তানজিদ তামিম-নাজমুল হোসেন শান্তর অবিশ্বাস্য পারফরম্যান্সে শক্তিশালি অস্ট্রেলিয়াকে কোনঠাসা করেছে বাংলাদেশ। আজ আরও এগিয়ে যাওয়ার দিন।
৬ উইকেটে ৩৫১ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৭৩ বলে ৩ চারে ৩২ ও হাসান মাহমুদ ৭৮ বলে ২ চারে ১৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবেন। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানের। প্রস্তুতি ম্যাচে টেলএন্ডারদের নিয়েই সেঞ্চুরি করেছিলেন মিরাজ। মূল টেস্টে তার ব্যাট থেকে ওই রকম একটি ইনিংস বাংলাদেশকে এই টেস্টে আরও অনেকটা এগিয়ে দিবে।






