একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
আগামীর সময় প্রতিবেদক

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ৪৯ পুলিশ কর্মকর্তার চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
এতে আরও বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
একই দিনে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।




