Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ধন্যবাদ

নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

আল আমিন টিটু, ভৈরব (কিশোরগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৪
নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

রক্ত দিচ্ছেন নজরুল ইসলাম

কিশোরগঞ্জের ভৈরবের যুবক নজরুল ইসলাম। তার ফোন নাম্বার উপজেলার এমনকি আশপাশের জেলার মানুষের ফোনে ফোনে। যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজন হলেই তাকে কল দেন রোগীর স্বজনরা। এভাবেই পরিচিতি পেয়েছেন রক্তসৈনিক হিসেবে। সবাই তাকে চেনেন এক নামেই। ১৯৯৯ সালে এ কার্যক্রম শুরু করে ২০০০ সালে গড়ে তোলেন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। তার তৈরি ‘রক্ত সৈনিক’-এর নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে কিশোরগঞ্জ ছাড়িয়ে রাজধানী ঢাকা পর্যন্ত। শুধু তা-ই নয়, এ পর্যন্ত নিজেই রক্ত দিয়েছেন ১৫১ বার। আর জোগাড় করে দিয়েছেন কয়েক হাজার রোগীকে।

জানা গেছে, শহরের রানী বাজারের বাসিন্দা ডা. আবদুল খালেকের আদরের সন্তান নজরুল। তিন ভাই ও ছয় বোনের মধ্যে সবার ছোট হলেও ১৮ বছর বয়স থেকেই দিচ্ছেন রক্ত। এখন তার সংগঠনে আছে দুই সহস্রাধিক স্বেচ্ছায় রক্তদানকারী। তারা নজরুলের ফোন পেলেই বুঝে যান রক্ত দিতে হবে। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে ছুটে যান বিভিন্ন হাসপাতালে। ফলে মানুষের সঙ্গে গড়ে উঠছে রক্তের সম্পর্ক।

এদিকে জনসচেতন বাড়াতে অর্থাৎ রক্তদানে তরুণদের উৎসাহ দিতে ২০১৩ সালে তেঁতুলিয়া থেকে টেকনাফ সাইকেল ভ্রমণে বের হন নজরুল। ১২ দিনে শেষ হয় তার সে কর্মসূচি। আর যাওয়ার পথে কখনো রাস্তার মোড়ে, কখনোবা হাট-বাজারে বিনামূল্যে করেন রক্তের গ্রুপ পরীক্ষা। এতে ব্যাপক সাড়া পান তিনি।

রক্ত সৈনিক হিসেবে অভিজ্ঞতা জানতে চাইলে নজরুল বলেছেন, রক্তদান করতে গিয়ে তার রয়েছে নানা অভিজ্ঞতা। দিনের বেলা রক্তদান করে বাসায় ফিরতে পারলেও রাতে ফিরতে পারেননি বহুদিন। হাসপাতালের বেডেই ঘুমিয়েছে অনেক রাত।

‘এই তো সেদিন অর্থাৎ গত ২১ জুলাই রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আল আমিন নামে একজন ফোন করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভাই আমার বোনের জন্য রক্ত লাগবে। ফোন পেয়ে ক্যানসার আক্রান্ত শাহীনুর বেগমকে রক্ত দিতে ছুটে যান রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনস হাসপাতালে। রাত ২টার দিকে রক্ত দিয়ে আর বাসায় ফিরতে পারেনি, সেখানেই রাত কাটিয়ে সকালে ফেরেন বাড়ি’— বিরল অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি।

তার ভাষ্য, মানুষ মানুষের জন্য। তাই স্বেচ্ছায় রক্তদান করছেন। যতদিন বেঁচে থাকবেন মানুষের কল্যাণে কাজ করে যাবেন। আর এ কারণে তিনি পেয়েছেন সামাজিক স্বীকৃতিস্বরূপ একাধিক সম্মাননা। শুধু তা-ই নয়, মানুষের সঙ্গে গড়ে উঠছে রক্তের সম্পর্ক। ফলে সামাজিক ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয় তাকে।

কিশোরগঞ্জভৈরবনজরুল ইসলামরক্তের প্রয়োজনরক্ত সৈনিক
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৫

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৮

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    ১৫ আগস্ট ২০২৬, ১১:২৭

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫২

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    ১৫ আগস্ট ২০২৬, ১৫:৩৪

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    ১৫ আগস্ট ২০২৬, ১৩:৩১

    ঝলসানো জীবনের কবি

    ঝলসানো জীবনের কবি

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৩

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    ১৫ আগস্ট ২০২৬, ২১:১৭

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    ১৫ আগস্ট ২০২৬, ২১:০০

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    ১৫ আগস্ট ২০২৬, ২২:৪২

    advertiseadvertise