কিশোরগঞ্জের
ভৈরবের যুবক নজরুল ইসলাম।
তার ফোন নাম্বার উপজেলার
এমনকি আশপাশের জেলার মানুষের ফোনে ফোনে। যেকোনো
গ্রুপের রক্তের প্রয়োজন হলেই তাকে কল
দেন রোগীর স্বজনরা। এভাবেই পরিচিতি পেয়েছেন রক্তসৈনিক হিসেবে। সবাই তাকে চেনেন
এক নামেই। ১৯৯৯ সালে এ
কার্যক্রম শুরু করে ২০০০
সালে গড়ে তোলেন স্বেচ্ছায়
রক্তদাতাদের সংগঠন। তার তৈরি ‘রক্ত
সৈনিক’-এর নেটওয়ার্ক বিস্তৃত
হয়েছে কিশোরগঞ্জ ছাড়িয়ে রাজধানী ঢাকা পর্যন্ত। শুধু
তা-ই নয়, এ
পর্যন্ত নিজেই রক্ত দিয়েছেন ১৫১
বার। আর জোগাড় করে
দিয়েছেন কয়েক হাজার রোগী...