Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের নায়ক ভিনিসিয়ুস

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:৪৭
ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের নায়ক ভিনিসিয়ুস

প্রথম দুই ম্যাচের শঙ্কা ও সমালোচনা উড়ে যায় স্কটল্যান্ডের বিপক্ষে ৯০ মিনিটের ঝড়ে। ব্রাজিলের ভালো পারফরম্যান্সের সঙ্গে ৩-০ গোলের জয়ে ভয় বদলে গেল বিশ্বাসে। সন্দেহ বদলে গেল স্বপ্নে। এই স্বপ্নের কেন্দ্রে দাঁড়িয়ে জোড়া গোলের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র-হলুদ জার্সির নতুন নক্ষত্র, যে আলোয় বিশ্বকাপে পথ খুঁজতে শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এই ম্যাচ জিতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পৌঁছেছে শেষ ৩২-এ। শুরু হবে নক-আউটের কঠিন লড়াই। তার আগে যেন একটু অক্সিজেন পেল ব্রাজিল। সত্যি বললে, প্রথম দুই ম্যাচে সেলেসাওদের খেলায় খুব আশ্বস্ত হতে পারেনি সমর্থকরা। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতির ম্যাচ জিতেছে, তবু কোথাও যেন রঙের খামতি ছিল, সুরের অভাব ছিল। তাই স্কটল্যান্ড ম্যাচ নিয়ে ছিল রাজ্যের উদ্বেগ। এই দল কি সত্যিই সামনে এগোতে পারবে? বিশ্বকাপ না হোক, অন্তত খেলার ছন্দটা তো পারে!

সেটা ফিরে পেয়েছে। স্কটল্যান্ড ম্যাচে এসে যেন সেই সুরের বাঁধন খুলে গেল। বল পায়ে ভুলটা কমেছে, আক্রমণে গতি ফিরেছে— সব দ্বিধা কাটিয়ে মাঠে ব্রাজিলের প্রাণবন্ত উপস্থিতি। তার মূলে আছে ভিনিসিয়ুস জুনিয়রের ৬ মিনিটের গোলটি। একদম কুড়িয়ে পাওয়া গোল। ডিফেন্ডার ম্যাকেইনার শট ব্রাজিলের রাইনার পায়ে লেগে ভিনির কাছে গেলে স্কটিশদের সর্বনাশের শুরু। এই ফরোয়ার্ড গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পৌঁছে দিলে মেঘ না চাইতেই জল পায় ব্রাজিল। এমন শুরুর পর সুরতাল ঠিকঠাক না কি হয়ে পারে! বিরতিতে যাওয়ার আগে আরেকবার হয়েছে ভিনি-শো। গিমারেসের ক্রসে তার লক্ষ্যভেদী হেডে ব্রাজিল এগিয়ে যায় ২-০ গোলে।

তিন ম্যাচে তার ৪ গোল। সুযোগ নষ্ট না হলে এই ম্যাচেই তার হ্যাটট্রিক হয়ে যায়। এখন ভিনিকে নিয়ে আর পুরনো অপবাদ দেওয়া যাাবে। রিয়াল মাদ্রিদের এই তারকা ব্রাজিলের জার্সিতেও সমান উজ্জ্বল। স্কটল্যান্ডের রক্ষণকে ছিন্নভিন্ন করে বুঝিয়ে দিয়েছেন, সেলেসাওদের নতুন নায়ক তিনি। রাফিনিয়া ইনজুরিতে পড়ায় নতুন দুশ্চিন্তা শুরু হলেও রিয়ালের এই ফরোয়ার্ড একাই পার করে দিয়েছেন স্কটিশ-বাধা। পাশাপাশি বিশ্বকাপের বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ব্রাজিলের প্রধান অস্ত্র হিসেবে।

এই দলে খুব বড় নাম নেই। খ্যাতিরও জোর নেই। খুঁতও নাকি ব্যাপক। তাই বিশ্বকাপে ফেবারিটের তকমাও নেই। কিন্তু সেলেসাও ফুটবলের ঐতিহ্যের ছোঁয়া তো থাকবেই। অন্য দলের মতো ব্যালন ডি’অর জয়ী তারকা না থাকুক, কেউ না কেউ তো দাঁড়িয়ে যাবে হলুদের রং ছড়িয়ে। সেই রঙের মানুষটিই হলেন ভিনিসিয়ুস। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেন খুঁজে পেয়েছে তাদের নতুন বিশ্বকাপ তারকা। তার ড্রিবল, ফিনিশিং— সবই হয়ে উঠেছে সেলেসাওদের আশার প্রতীক। তাকে ঘিরেই স্বপ্ন দেখছে সমর্থকরা।

৫১ মিনিটে ভিনিসিয়ুসের হ্যাটট্রিক হতে পারত। স্কটিশ গোলকিপার গানের দুর্দান্ত সেভে এই ব্রাজিলিয়ান হ্যাটট্রিক বঞ্চিত হলেও দ্বিতীয়ার্ধে তার দলের খেলায় ফিরেছে রূপ-ছন্দ— সবই। বিশেষ করে অ্যটাকিং থার্ডে গিয়েই দেখা গেছে সাম্বার ঝলক। এই উপভোগের ফুটবলে কুনিয়াও পেয়ে গেছেন নিজের তৃতীয় গোল। গিমারেইস বল নিয়ে ঢুকে বের করে আনেন দুই ডিফেন্ডারসহ গোলকিপারকেও, এরপর কুনিয়া শুধু গোলের আনুষ্ঠানিকতা সেরেছেন।

সেই কুনিয়ার জায়গায় ৭৬ মিনিটে নামেন নেইমার। ৯৮১ দিন পর জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা মাঠে নামেন হলুদ জার্সিতে। তখন অবশ্য কোনো চাপ নেই। বলের সঙ্গে এই তারকার সহজাত বন্ধুত্বটা ফেরাতে চেয়েছেন কোচ। অল্প সময়ে ঝলক বলতে কাউন্টারে একটা চমৎকার বল পাঠিয়েছিলেন ভিনিসিয়ুসের কাছে। তাতে সেরকম কিছু হয়নি তবে সামনের দিনে হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ভিনি-নেইমার জুটি জমলে নতুন মাধুর্য ফিরবে সেলেসাও ফুটবলে।


ব্রাজিলভিনিসিয়ুস২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ