Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০
ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

‘হামার ঘরবাড়ি তো নদীর প্যাটোত চলি গেইচে, এ্যালা থাইকপার জাগা নাই। আশা আছিল, আমন ধান কাটি ফির (আবার) ঘর তোলমো। সেই ধানের ক্ষ্যাতও বালার (বালুর) তলোত চাপা পড়চে, এ্যাকনা ধানও হবার নয়। হামারগুলার মরণ ছাড়া কোনো বুদ্দি (উপায়) নাই।’ স্বপ্নের আমন ধানের ক্ষেত বালুর নিচে ঢাকা পড়ায় এভাবে অভিব্যক্তি প্রকাশ করেন রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের চরবাগডোহরা এলাকার কৃষক তাইজুল ইসলাম। শুধু তিনিই নন, তিস্তায় উজানের ঢলে আসা বালুতে ঢাকা পড়েছে দুটি চরের অন্তত তিন শতাধিক কৃষকের রোপা আমনের ক্ষেত। গঙ্গাচড়ার বড়াইবাড়ী খেয়াঘাট থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে দুর্গম চরবাগডোহরা। ইঞ্জিনচালিত নৌকায় প্রায় ১ ঘণ্টার পথ।

সরেজমিনে গতকাল রবিবার ওপারের খেয়াঘাটে নেমে দেখা যায়, বন্যার পানি নেমে গেছে। তবে নদীভাঙন অব্যাহত রয়েছে। বসতভিটা পড়ে থাকলেও আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে নদীপাড়ের লোকজন। স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধের চোখে পড়ে শুধুই বালুর আস্তরণ। বাঁধের পূর্বদিকে বেশ কিছু কৃষক নিজেদের ক্ষেতে বসে হাত দিয়ে বালুর ভেতর থেকে ধানের চারা বের করার চেষ্টা করছিলেন। চারবাগডোহরার শফিয়ার রহমান মাসখানেক আগে ছয় বিঘা জমিতে আমনের চারা রোপণ করেছিলেন। তরতাজা হয়ে উঠেছিল ধানের চারাগুলো। তিন দিন আগে উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পায়। পরদিন পানি নেমে গেলেও ঢলের সঙ্গে আসা বালুতে ঢাকা পড়ে যায় তার ধানক্ষেত।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানালেন, এবারের দফায় দফায় তিস্তার পানি বাড়া-কমার কারণে নদীভাঙন তীব্র আকার ধারণ করে। গত এক সপ্তাহের ব্যবধানে চরবাগডোহরা এলাকার সৈয়দ আলী, জাহাঙ্গীর আলম, তৈয়ব আলী, মন্টু মিয়াসহ ১৭ পরিবারের ঘরবাড়িসহ প্রায় ৫০০ বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে। আরও অন্তত ১৫টি পরিবার হুমকির মুখে পড়ে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। এ ছাড়া চিলাখাল ও বাগডোহরা এলাকায় ৩০০ বিঘা আমন ধানের ক্ষেত ঢলের পানিতে আসা বালুতে ঢাকা পড়েছে। যেসব ক্ষেত থেকে ধান পাওয়ার কোনো সুযোগ নেই। কমপক্ষে ৩০০ কৃষক এমন ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও জানালেন তারা।

নোহালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী বললেন, এখানকার কৃষকরা ভালো নেই। তাদের নিঃস্ব করেছে তিস্তা। ঘরবাড়ি বিলীনের পাশাপাশি রোপা আমনের ক্ষেত বালুতে ঢাকা পড়ায় তাদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ঢলের সঙ্গে আসা বালুতে কিছু জমির ধানের চারা ঢাকা পড়েছে, তবে প্রকৃত তথ্য নেই তাদের কাছে। তথ্য সংগ্রহ চলছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন।

 

আমন ধানআমন আবাদআমন বীজতলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার