Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

মলিন মাইলফলক রঙিন করেন মমিন

ইমানুল সোহান, দিনাজপুর
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:৫০
মলিন মাইলফলক রঙিন করেন মমিন

মাইলফলকের পাশের ঝোপ পরিষ্কার করছেন আব্দুল মমিন

‎‎রাস্তার পাশের ধুলোবালিতে ঢাকা মাইলফলক দেখলেই থমকে দাঁড়ান আব্দুল মমিন (২০)। তার ব্যাগে থাকা ব্রাশ আর পানির বোতল বের করে শুরু করেন পরিষ্কারের কাজ। এভাবে মলিন মাইলফলক ধুয়েমুছে ঝকঝকে করে তুলছেন। এক বছর ধরে এ কাজ করে যাচ্ছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের শমসেরনগর পাঠকপাড়া গ্রামের এই তরুণ। ‎‎মমিন বিস্কুট কারখানায় কাজ করে সংসার চালান। বয়স কুড়ি হলেও বাবার অসুস্থতায় তাকে সংসারের হাল ধরতে হয়েছে। সংসারে অভাব থাকলেও মানবিক কাজে নিজেকে এগিয়ে রেখেছেন তিনি।

‎‎সপ্তাহে ছয় দিন কারখানার কাজ শেষে এক দিন ছুটি মেলে মমিনের। ওইদিন নেমে পড়েন মানবিক কাজে। জেলার বিভিন্ন উপজেলার রাস্তার পাশের আবর্জনা ও মাইলফলক পরিষ্কারের কাজ করছেন তিনি। কোনো পারিশ্রমিক বা পুরস্কারের আশায় নয়, মানুষের উপকার করার ইচ্ছায় তিনি এসব কাজ বেছে নিয়েছেন।

‎কল্যাণমুখী কাজের জন্য স্থানীয়দের কাছে মমিন এখন পরিচিত মুখ। জেলার বিভিন্ন সড়কে প্রায়ই দেখা যায় তাকে। কখনো রাস্তার দুই পাশের আগাছা কেটে চলাচলের পথ নিরাপদ করছেন, আবার কোথাও রাস্তার ধুলোয় ঢাকা মাইলফলক পরিষ্কার করছেন। রাস্তার খানাখন্দ মাটি দিয়ে ভরাটের কাজও করেন। ‎‎স্থানীয়দের ভাষ্য, দরিদ্রতার সঙ্গে লড়াই করেও মমিন মানুষের সেবায় নিয়োজিত। যখনই সময় পান তখনই নেমে পড়েন মানবিক কাজে।

‎‎আব্দুল মমিনের ভাষায়, ‘আগে ভ্যান চালাতাম। কিছুদিন ধরে বিস্কুট কারখানায় কাজের টাকায় আমার সংসার চলছে। কাজের ফাঁকে যখন একটু সময় পাই, তখন মানুষের উপকার হয়- এমন কিছু করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় মাইলফলক পরিষ্কার, রাস্তা পরিষ্কার ও রাস্তার খানাখন্দ ভরাটের কাজ করি।’ ‘এসব কাজে আমি আনন্দ পাই। তবে মাঝেমধ্যে কারও কারও কটু কথায় মন খারাপ হয়। এর মধ্যেও যতদিন আল্লাহ সামর্থ্য রেখেছেন, ততদিন এই কাজ করতে চাই’— যোগ করেন মমিন।

‎‎তার বন্ধু শাহিদ (২০) জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নিজের উদ্যোগে মমিন এমন কল্যাণমূলক কাজ করে আসছেন। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সহায়তা ছাড়াই স্বেচ্ছাশ্রমে জনস্বার্থে তিনি এসব কাজ করেন। তার এই উদ্যোগে এলাকার মানুষ যেমন উপকৃত হচ্ছেন, তেমনি অন্যরাও হচ্ছেন অনুপ্রাণিত।

‎‎ছেলের উদ্যোগের প্রশংসা করে মমিনের বাবা মোতালেব হোসেন বলেছেন, ‘আমার ছেলে ছোটবেলা থেকেই মানুষের উপকার করতে ভালোবাসে। সংসার চালানোর জন্য কঠোর পরিশ্রম করে, তারপরও মানুষের জন্য সময় বের করে। বাবা হিসেবে এতে আমি গর্ববোধ করি। আল্লাহ যেন ওর ভালো কাজ কবুল করেন।’

ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিনের ভাষ্য, দরিদ্র পরিবারের হলেও মমিন নিজের খরচে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে, যা খুবই ইতিবাচক। তরুণরা এভাবে এগিয়ে এলে দেশ এগিয়ে যাবে।

মমিনমাইলফলকরঙিনমানবিকধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি