Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে স্কালোনি

অনেকেই আমাদের জিততে দেখতে চান না

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৮:০৮
শেয়ার করুন:
অনেকেই আমাদের জিততে দেখতে চান না

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা ম্যাচে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন আধুনিক প্রযুক্তির যুগে কোনো দলকে রেফারির সহায়তা করার সুযোগই নেই।

কানসাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্কালোনি জানান এসব সমালোচনাকে তার দল শক্তি হিসেবে ব্যবহার করে, ‘১৯৮৬ বিশ্বকাপেও বলা হয়েছিল আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে। এটা নতুন কিছু নয়। যতদিন মনে পড়ে, আর্জেন্টিনা সব সময়ই বিশ্বকাপে শক্তিশালী দল ছিল। অনেকেই আমাদের জিততে দেখতে চান না, এটাও স্বাভাবিক। খেলোয়াড়রাও বিষয়টি বোঝে। বরং আমরা এটাকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করি, যাতে তারা আরও ভালো খেলতে পারে।‘

এছাড়া স্কালোনি মতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনিয়ম করার সুযোগ নেই, ‘এখন ভিএআরের যুগে কাউকে সাহায্য করা খুবই কঠিন। ভিএআরে দ্বৈত ব্যাখ্যার সুযোগ নেই।‘

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বাতিল হওয়া গোল নিয়ে বিতর্কের প্রসঙ্গও তোলেন স্কালোনি, ‘লিসান্দ্রো মার্তিনেসের পায়ে চাপ পড়েছিল। সেটা সামান্য হোক বা বেশি, ফাউল তো ফাউলই। এর অন্য কোনো ব্যাখ্যা নেই।‘

রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগকে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিত্তিহীন আলোচনা বলেও মন্তব্য করেন স্কালোনি, ‘ফুটবলে সহায়তা বলে কিছু নেই। ২০২৬ সালে এত প্রযুক্তির মধ্যে এটা অসম্ভব। নিয়ম পরিষ্কার, বিষয়টি বাস্তবের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি বড় করে দেখা হচ্ছে।‘

শেষ ষোলোতে মিসরকে নাটকীয় ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আর্জেন্টিনা রবিবার কানসাসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে আরেক ধাপ এগোতে মাঠে নামবে স্কালোনির দল।

লিওনেল স্কালোনিআর্জেন্টিনা-সুইজারল্যান্ড২০২৬ ফিফা বিশ্বকাপমিসররেফারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ