Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:১১
শেয়ার করুন:
‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

শবনম বুবলী

মাতৃত্বের কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। এ কারণে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাকে। এমনকি ঈদুল আজহায় তার অভিনীত সিনেমা ‘পিনিক’ মুক্তি পেলেও প্রচারণায় অংশ নেননি এই তারকা। অবশেষে ক্যামেরার সামনে ফিরছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে নিজের নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং করবেন তিনি। এতে তার সঙ্গে আবারও জুটি বাঁধবেন আদর আজাদ।

চলচ্চিত্রটির পরিচালক জাহিদ হোসেন বলেছেন, ‘বুবলীর সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে। তিনি সুস্থতা সাপেক্ষে সেপ্টেম্বরেই শুটিংয়ে যোগ দেওয়ার পরিকল্পনা জানিয়েছেন। যেহেতু এখন তিনি সন্তান ও নিজের পরিচর্যায় ব্যস্ত, তাই এই সময় আমরা অন্য শিল্পীদের অংশের দৃশ্যধারণের কাজ এগিয়ে রাখব।’

নির্মাতা আরও জানান, বুবলীর শুটিং শুরু হওয়ার আগেই সিনেমাটির বেশিরভাগ দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা রয়েছে। এতে অভিনেত্রী সুস্থ হয়ে ফিরলে তার অংশের কাজ নিরবচ্ছিন্নভাবে শেষ করা সম্ভব হবে।

নামের কারণে অনেকেই সিনেমাটিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’-এর আধুনিক সংস্করণ মনে করতে পারেন। তবে নির্মাতা জানিয়েছেন, ‘ঢাকাইয়া দেবদাস’-এর গল্প সম্পূর্ণ আলাদা। এটি পুরান ঢাকার বাস্তবতা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত একটি মৌলিক চলচ্চিত্র। তার কথায়, ‘এটি কোনো প্রচলিত প্রেমের গল্প নয়। এর কাহিনি আবর্তিত হয়েছে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারাকে ঘিরে। গল্পের কেন্দ্রে থাকবে দুই ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের দুই তরুণ-তরুণীর প্রেম।’

সিনেমায় আদর আজাদকে দেখা যাবে শিয়া সম্প্রদায়ের এক যুবকের চরিত্রে। অন্যদিকে বুবলী অভিনয় করবেন সুন্নি পরিবারের এক তরুণীর ভূমিকায়। তাদের সম্পর্ক, সামাজিক বাস্তবতা এবং পুরান ঢাকার সংস্কৃতি মিলিয়ে এগিয়ে যাবে গল্প। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে বাংলা ভাষার পাশাপাশি উর্দুতে সংলাপ বলতে হবে তাদের।

শবনম বুবলীঢালিউডঢালিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই