ঢালিউডের ইতিহাসে অনেক তারকা এলেও স্টাইল, ফ্যাশন ও অভিনয়দক্ষতায় যে নামটি আজও অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছে— তিনি সালমান শাহ। নব্বইয়ের দশকে তিনি শুধু এক সফল নায়ক ছিলেন না; ছিলেন তৎকালীন তরুণ প্রজন্মের স্বপ্নের ফ্যাশন আইকন। তার পোশাক, হেয়ারস্টাইল, জুতো, সানগ্লাস থেকে শুরু করে হাতের ব্যান্ড ও ঘড়ি সবকিছুই অনুকরণ করত অগণিত অনুরাগী। অথচ তার মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও ঢাকাই সিনেমায় এমন কোনো তারকা আসেনি, যার নিজস্ব স্টাইল সাধারণ মানুষের দৈনন্দিন ফ্যাশনে এমন সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পেরেছে।সালমা...