১৮ বছর পর আবার সিনেমা নির্মাণ করছেন নায়ক রুবেল
বিনোদন প্রতিবেদক

অভিনেতা রুবেল
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রুবেল দেড় যুগ পর আবারও নির্মাণে ফিরছেন। নতুন সিনেমার নাম ‘ছায়া: দ্য শ্যাডো’। এতে নায়ক হিসেবে থাকছেন জয় চৌধুরী।
অক্টোবরের তৃতীয় সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। ভাইরাসকেন্দ্রিক গল্পে জয়কে দেখা যাবে ‘সুপার হিউম্যান’ চরিত্রে।
তার বিপরীতে বাংলাদেশ ও কলকাতার দুজন নায়িকা থাকবেন। জয় জানিয়েছেন, গল্প ও পরিকল্পনা চূড়ান্ত; প্রস্তুতি শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
১৬টি সিনেমা নির্মাণ করেছেন রুবেল। সর্বশেষ ২০০৮ সালে ‘রক্ত পিপাসা’ পরিচালনা করেন তিনি।




