Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কভিডের পর বক্স অফিস কাঁপানো শীর্ষ ৯ বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৪
কভিডের পর বক্স অফিস কাঁপানো শীর্ষ ৯ বলিউড অভিনেতা

কভিডের পর বক্স অফিস শাসন করা শীর্ষ বলিউড তারকারা

কভিড মহামারীর ধাক্কায় বদলে গিয়েছিল পুরো পৃথিবীর চিত্র। তবে সেই বড় ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। কভিডের পরের চার বছরে বদলে গেছে হিন্দি সিনেমার প্রচলিত অনেক সমীকরণ। অনেক বড় তারকার সিংহাসন কেঁপে উঠেছে, আবার অনেকে একাই টেনে নিয়ে গেছেন ১০০-৫০০ কোটি রুপির বক্স অফিস।

বলিউড হাঙ্গামার এক পরিসংখ্যানে জানা গেছে কভিড-পরবর্তী সময়ে বক্স অফিস শাসন করা শীর্ষ ৯ বলিউড অভিনেতার তালিকা।

শাহরুখ খান

তালিকার একচ্ছত্র শীর্ষে রয়েছেন বলিউডের কিং শাহরুখ খান। মহামারী-পরবর্তী সময়ে মাত্র ৩টি সিনেমা নিয়ে এসে বিশ্ব জুড়ে রেকর্ড ২,৬৬৯.২২ কোটি রুপির ব্যবসা করেছেন তিনি। সিনেমা প্রতি তার গড় আয় অবিশ্বাস্য ৮৮৯.৭৪ কোটি রুপি। ‘পাঠান’ দিয়ে নিজের প্রত্যাবর্তন আর ‘জাওয়ান’ দিয়ে পুরো সিনেমা বাজার দখল করে প্রমান করেছেন তিনিই আসল বাদশাহ।

রণবীর সিং

৫টি সিনেমা থেকে মোট ১,৯৮৬.৭৭ কোটি রুপি আয় করে দুই নম্বরে রয়েছেন রণবীর সিং। তবে সিনেমা প্রতি ৩৯৭.৩৫ কোটি রুপির গড় আয় বললেও, সাম্প্রতিক সময়ে ফ্লপ আর হিটের বিশাল তারতম্য তার ওপর কিছুটা চাপ তৈরি করেছে।

অজয় দেবগন

মহামারী-পরবর্তী সময়ে মোট ১৩টি সিনেমা উপহার দিয়ে বিশ্ব জুড়ে ১,৮৬৭+ কোটি রুপি আয় করেছেন অজয় দেবগন। এই বিশাল আয়ের সুবাদে পোস্ট-কভিড বক্স অফিস তালিকার ৩ নম্বর স্থানটি নিজের দখলে রেখেছেন তিনি। তবে ছবির সংখ্যা বেশি হলেও ছবিপ্রতি গড়ে মাত্র ১৪৩.৬৭ কোটি রুপি আয় করায় তিনি গড়ের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছেন।

অক্ষয় কুমার

তালিকায় ৪ নম্বরে থাকা অক্ষয় কুমার সর্বোচ্চ ১৬টি সিনেমা থেকে মোট ১,৮৫৯+ কোটি রুপি ব্যবসা করেছেন। কিন্তু তার ঘন ঘন সিনেমা মুক্তি দেওয়ার কারণে ছবিপ্রতি গড় আয় নেমে এসেছে মাত্র ১১৬.১৯ কোটি রুপিতে। এই পরিসংখ্যান স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে, কাজের বিপুল পরিমাণের চেয়ে ছবির গুণগত মান ও সঠিক ব্যবধানে ছবি মুক্তির দিকে নজর দেওয়া এখন তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত জরুরি।

রণবীর কাপুর

তালিকার ৫ নম্বরে থাকলেও আসল ট্রাম্পকার্ড কিন্তু রণবীর কাপুর। মাত্র ৪টি সিনেমা থেকে ১,৬১৯.৮৬ কোটি রুপি আয় করেছেন তিনি, যেখানে সিনেমা প্রতি তার গড় দাঁড়ায় ৪০৪.৯৭ কোটি রুপি। ‘ব্রহ্মাস্ত্র’ ও ২০২৩ সালের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’ এর সুবাদে রণবীরকে সিনেমা প্রতি আয়ের দিক থেকে অজয় এমনকি রণবীর সিংয়ের চেয়েও ওপরে রাখা যায়।

সানি দেওল

‘গদর ২’-এর অভূতপূর্ব সাফল্যের জোয়ারে মাত্র ৪টি সিনেমা থেকেই ১,২৯৭.০৫ কোটি রুপি আয় করেছেন সানি দেওল। ছবিপ্রতি গড়ে ৩২৪.২৬ কোটি রুপি তুলে নিয়ে এই তালিকার ৬ নম্বর স্থানটি নিজের দখলে রেখেছেন তিনি।

আরও পড়ুন

দুই ঘণ্টা পর পর প্রশংসার মেসেজ না এলে অদ্ভুত লাগে : রাসিকা দুগাল

১১ সেপ্টেম্বর ২০২৬

ভিকি কৌশল

‘সাম বাহাদুর’ ও ‘ছাবা’-র মতো প্রশংসিত ও ব্যবসা সফল কাজ উপহার দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ভিকি কৌশল। ৪টি সিনেমা থেকে ছবিপ্রতি গড়ে ২৮৯.২৮ কোটি রুপি আয় করে তালিকায় ৭ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি।

কার্তিক আরিয়ান

মিড-বাজেট ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিনেমার নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান। ৬টি সিনেমা থেকে মোট ৯৯১.৭১ কোটি রুপি ব্যবসা করেছেন তিনি, যেখানে তার ছবিপ্রতি গড় আয় ১৬৫.২৯ কোটি রুপি। বিশ্ব জুড়ে ১০০০ কোটির ক্লাবে প্রবেশের খুব কাছাকাছি অবস্থান করছেন এই অভিনেতা।

সালমান খান

৫টি সিনেমা থেকে তার মোট আয় ৮৯৯.৫৬ কোটি রুপি এবং সিনেমা প্রতি গড় মাত্র ১৭৯.৯১ কোটি রুপি, যা সালমান খানের মতো মেগাস্টারের জন্য বেশ হতাশাজনক।

কভিড-পরবর্তী যুগে শুধু নাম নয়, বরং কনটেন্ট ও বড় পর্দায় টিকিটের আবেদনই যে আসল— এই তালিকা যেন তারই স্পষ্ট প্রমাণ।

বক্স অফিসবলিউড সেলেব আপডেটবলিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা