Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বুবলি থেকে অপূর্ব, আশির দশকের রেট্রো লুকের ট্রেন্ডে তারকারা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩
বুবলি থেকে অপূর্ব, আশির দশকের রেট্রো লুকের ট্রেন্ডে তারকারা

বুবলী, অপূর্ব ও সাফা কবির। ছবি: কোলাজ

সামাজিক মাধ্যমে ঢুকলেই এখন চোখে পড়ছে নেটিজেনদের একের পর এক রেট্রো লুক। প্রযুক্তির বিবর্তন আর সময়ের পরিবর্তনের সঙ্গে ফ্যাশনের রূপ বদলালেও, স্মৃতির অতীতে ফিরে যাওয়ার নস্টালজিক আকর্ষণে ভাঁটা পড়েনি বিন্দুমাত্র।

এবার সেই চিরচেনা নস্টালজিয়াকেই এআই-এর ছোঁয়ায় একেবারে নতুন আবহে ফিরিয়ে এনেছেন নেটিজেনরা। এআই প্রযুক্তির এমন ব্যবহারে মেতে উঠে এই নতুন ট্রেন্ডে ভাসছেন তারকারাও।

এআই প্রযুক্তির সাহায্যে নিজেদের ছবি রূপান্তর করছেন আশির দশকের আবহে। ভিনটেজ ফ্যাশন, ক্লাসিক হেয়ারস্টাইল আর পুরনো দিনের ফটোরিল ফিল্টারে তৈরি তারকাদের এই ছবিগুলো এখন নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছে।

আশির দশকের সেই রঙিন ও বোল্ড পোশাক, বেলবটম প্যান্ট, ঐতিহ্যবাহী অনুষঙ্গ এবং ওই সময়ের সিগনেচার মেকআপের সঙ্গে এআই-এর নিখুঁত স্পর্শ যেন ভক্তদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে এক নস্টালজিক যুগে।

অভিনেত্রী শবনম বুবলী এই ট্রেন্ডে শামিল হয়ে নিজের রেট্রো লুকে তৈরি একটি ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ডস ৮০-এর দশক’

অভিনেত্রী নাবিলা তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘কালজয়ী গান আর রেট্রো স্টাইলের সেই সোনালি যুগে ফিরে দেখা!’

অভিনেত্রী স্পর্শিয়াও পিছিয়ে নেই, নিজের রেট্রো মেকওভারের ছবি দিয়ে লিখেছেন, ‘৮০-এর দশক’।

অভিনেত্রী তাসনিয়া ফারিন নিজের এমন একটি রেট্রো মেকওভারের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোই হতো’।

অন্যদিকে অভিনেত্রী সাফা কবির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আশির দশকের মেজাজ এখন পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে, আর চরকি বিষয়টিকে অত্যন্ত দারুণ ও মিষ্টিভাবে উপস্থাপন করেছে! আশির দশকের এই লুকে ডক্টর আইরিনকে কেমন লাগছে?’

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও এই রেট্রো হাওয়ায় ভেসে নিজের একটি এআই ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ডের সাথেই চলা! আশির দশকের একজন অভিনেতা হলে ঠিক যেমন হতো...’।

ট্রেন্ডশোবিজঢালিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

    অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২০

    advertiseadvertise