Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

নায়ক মান্না প্রথম আমাকে নায়িকা হিসেবে দেখেছিলেন : অহনা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৩:১২
নায়ক মান্না প্রথম আমাকে নায়িকা হিসেবে দেখেছিলেন : অহনা

মান্নার সঙ্গে অহনা। ছবি: ফেসবুক

বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মান্না। বিশেষ করে শূন্য দশকে তার অবস্থান ছিল শীর্ষে। তাই ২০০৮ সালে তার আকস্মিক চলে যাওয়ায় অনেক অনেক সিনেমাই থেকে গেছে অসম্পূর্ণ। তেমনই এক সিনেমা দিয়ে অভিষেক হয়েছিল অহনা রহমানেরও।

রকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘চাকরের প্রেম’ সিনেমাটি দিয়ে মান্নার বিপরীতে অভিষেক হয়েছিল অহনার। কিন্তু মান্নার চলে যাওয়ার পর আমিন খানকে নিয়ে সিনেমাটি সম্পন্ন করা হয়।

প্রথম সেই সিনেমার শুটিংয়ের প্রথম দিনের একটি পুরোনো ছবি মঙ্গলবার ফেসবুকে শেয়ার করেন অহনা। ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে শুটিংয়ের বিরতিতে লাল পোশাক পরা অহনা বসে আছেন এবং তার পাশেই খাবার খাচ্ছেন প্রয়াত অভিনেতা মান্না। ছবিটির সঙ্গে অহনা তাদের সেই চমৎকার স্মৃতির কথা ভক্তদের সামনে তুলে ধরেন।

নিজের ফেসবুক পোস্টে অহনা লিখেছেন, “আমি তখন সবে শিশু, আর তিনি ছিলেন সুপারস্টার। একবার সেই সুপারস্টারই আমাকে বলেছিলেন, ‘অহনা, দেখো, একদিন তুমিও ভালো কাজ করবে।’ তিনিই প্রথম আমাকে তার বিপরীতে নায়িকা হিসেবে দেখেছিলেন। এই সিনেমায় আমি কাজ করব, এর জন্য আমার পরিবারও তখন প্রস্তুত ছিল না। সত্যি বলতে, আমিও প্রস্তুত ছিলাম না। কিন্তু এই মানুষটি আমার প্রথম সিনেমার পরিচালক রকিবুল ইসলাম রাকিব ভাইকে সঙ্গে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন, আমাকে ও আমার পরিবারকে রাজি করাতে।”


আরও পড়ুন

২৩ বছর পর খোঁজ মিলল ‘রাজ’-এর মালিনীর, এখন কী করছেন?

২৬ আগস্ট ২০২৬

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত মান্নার কথায় রাজি হয়েছিলেন তিনি। এরপর তাদের প্রথম সিনেমার কাজও শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিনেমাটির কাজ আর শেষ করা সম্ভব হয়নি।

মান্নার সঙ্গে নিজের সেই স্মৃতি মনে করে অহনা আরও লেখেন, ‘কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রথম সেই সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি। তবু আপনি সবসময় আমাদের কাছে মান্না—দ্য সুপারস্টার হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। আমরা আপনাকে ভালোবাসি স্যার।’ একই সঙ্গে প্রয়াত এই অভিনেতার আত্মার শান্তি কামনা করে তাকে ভালোবাসার কথাও জানিয়েছেন অহনা।

‘চাকরের প্রেম’ সিনেমায় মান্না ও অহনা একটিমাত্র গানের শুটিং করেছিলেন, যা সিনেমায় যুক্ত রয়েছে। পোস্টের মন্তব্যে অহনা গানটির লিংকও শেয়ার করেন। শুরুর দিকে কয়েকটি সিনেমায় কাজ করলেও পরে অহনা ছোট পর্দার নাটকে নিয়মিত হন এবং এখনো নাটকেই ব্যস্ত আছেন।

মান্নার সঙ্গে কাজ করার সুযোগ পুরোপুরি শেষ না হলেও, তার কাছ থেকে পাওয়া সেই উৎসাহ ও ভালোবাসার স্মৃতি আজও অহনার মনে অমলিন। তাই পুরোনো সেই ছবি প্রকাশ করে প্রিয় ‘সুপারস্টার’কে আবেগভরে স্মরণ করলেন এই অভিনেত্রী।

মান্নাঢালিউড তারকাঢালিউড অভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক