Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

বিয়ের খবর শুনে অসুস্থ চিত্রনায়িকা ববির মা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৯:১০
বিয়ের খবর শুনে অসুস্থ চিত্রনায়িকা ববির মা

ববি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন নিয়ে নতুন করে মুখ খুলেছেন তিনি। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে তার ‘কথিত স্বামী’ হিসেবে প্রচার করা হচ্ছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এ ধরনের খবরের কারণে তার পরিবার চরম মানসিক চাপে পড়েছে, এমনকি তার মা অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ববি বললেন, গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই। অথচ সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু গণমাধ্যমে তাকে তার স্বামী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ববির ভাষ্য, ‘কথিত স্বামী বলা হচ্ছে, এটা পুরোপুরি মিথ্যা। শুরুতে বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিইনি। ভেবেছি, না জেনে অনেক সময় নানা তথ্য ছড়িয়ে পড়ে। কিন্তু দেশের বাইরে থাকা আমার পরিবারের সদস্যরা এসব খবর দেখে খুব কষ্ট পেয়েছেন।’


আরও পড়ুন

বাশারকে বিয়ের কথা অস্বীকার করলেন ববি

২১ জুন ২০২৬



পরিবারের ওপর এর প্রভাবের কথা তুলে ধরে তিনি বলছেন, ‘আমার মা এসব খবর দেখে অসুস্থ হয়ে গেছেন। তাকে বারবার বোঝাতে হচ্ছে যে এগুলো ভুয়া। একজন সন্তানের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? পরিবার যখন অকারণে কষ্ট পায়, তখন বিষয়টি আর হালকাভাবে নেওয়া যায় না।’

সাংবাদিকতা নিয়ে তার ভাষ্য, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু মানুষ এই পেশার নৈতিকতা ভুলে যাচ্ছেন। কোনো তথ্য যাচাই না করে প্রকাশ করলে একজন মানুষের সম্মান ও ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।’

নিজের অবস্থান আরও স্পষ্ট করে ববি বললেন, ‘সে আমার স্বামী, এটা কেউ প্রমাণ করতে পারলে সে যা চাইবে, তা-ই দেব। কারণ এমন কোনো সম্পর্ক কখনো ছিল না। এই দাবির পক্ষে কারও কাছে কোনো প্রমাণও নেই।’

অভিনেত্রীর দাবি, মির্জা আবুল বাশারের সঙ্গে তার পরিচয় ছিল শুধু কাজের সূত্রে। তিনি জানান, ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। বিভিন্ন অনুষ্ঠান বা অফিসে শিল্পী হিসেবে উপস্থিত হলে তোলা কিছু ছবি ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে সম্পর্কের গল্প তৈরি করা হয়েছে।

ঢাকাই চলচিত্রের এই নায়িকা বলছেন, ‘বন্ধু বলা হয়নি, পরিচিত বলা হয়নি, সরাসরি স্বামী বলা হলো কেন? কার স্বার্থে এসব করা হচ্ছে? আমার ব্যক্তিজীবন নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। তাই হয়তো অন্য কোনো উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করা হয়েছে।’

নায়িকা জানান, গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ী তার একটি চলচ্চিত্রের আংশিক প্রযোজক ছিলেন। সেই সূত্র ধরেই হয়তো তার নাম এ ঘটনায় জড়িয়ে দেওয়া হয়েছে। একজন শিল্পীর ব্যক্তিগত জীবন ও সম্মান নিয়ে এভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।

ব্যক্তিজীবনের এই বিতর্কের পাশাপাশি আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও কথা বলেছেন ববি। তিনি জানান, শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, প্রায় এক দশক আগে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন এই চিত্রনায়িকা।

ইয়ামিন হক ববিঢালিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর