Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশেষজ্ঞ মত

পেনাল্টিতে কেন এত নড়বড়ে মেসি?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:২৯
পেনাল্টিতে কেন এত নড়বড়ে মেসি?

লিওনেল মেসি এবং রেকর্ড—ফুটবল বিশ্বে শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক। ক্যারিয়ারজুড়ে হাজারো কীর্তি নিজের নামের পাশে লিখিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে চলতি বিশ্বকাপে মিশরের বিপক্ষে ম্যাচে তিনি এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখালেন। বিশ্বমঞ্চে পেনাল্টি মিসের রেকর্ডের চূড়ায় এখন এই আলবিসেলেস্তে অধিনায়ক। কিন্তু মেসির মতো খেলোয়াড় কেন পেনাল্টি মিস করেন? উত্তর খুঁজেছেন বিশেষজ্ঞরা।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে মেসির পেনাল্টি রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। এটি ছিল বিশ্বকাপে মেসির নেওয়া অষ্টম পেনাল্টি কিক। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো একক খেলোয়াড় এত বেশি পেনাল্টি নেওয়ার সুযোগ পাননি। বিশ্বকাপ ইতিহাসের টাইব্রেকার বাদে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে সবচেয়ে বেশি পেনাল্টি নেওয়া এবং একই সঙ্গে সবচেয়ে বেশি পেনাল্টি হাতছাড়া করা খেলোয়াড় এখন মেসি।

আরও পড়ুন

মেসির অপরাধবোধ, দিবুর আত্মসমালোচনা

০৮ জুলাই ২০২৬

মিশরের বিপক্ষে স্পট কিকটি সফল করতে না পারায় বিশ্বকাপে মেসির মোট পেনাল্টি মিসের সংখ্যা হলো ৪টি, যা বিশ্বকাপের ইতিহাসে যে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড। শুধু তা-ই নয়, এবারের আসরে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও একটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। ফলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের একটি নির্দিষ্ট সংস্করণেই দুটি পেনাল্টি মিস করার নজির গড়লেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে পেনাল্টি মিস করেছিলেন মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও তিনি একই ভুল করেন। তবে সেবার ৩৬ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। চলতি আসরের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে মেসি পেনাল্টি মিস করেছিলেন। এরপর গতকাল মিশরের বিপক্ষে করলেন সর্বশেষ পেনাল্টি মিস।

আরও পড়ুন

মেসিকে টিকিয়ে রাখতেই এই অবিচার

০৮ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩২টি পেনাল্টির মধ্যে ২৫টি সফলভাবে জালে পাঠিয়েছেন মেসি। আর ক্লাব ফুটবল মিলিয়ে ক্যারিয়ারের মোট ১৫০টি পেনাল্টির মধ্যে গোল করেছেন ১১৬টিতে। অর্থাৎ স্পট কিকে তাঁর সফলতার হার প্রায় ৭৭ শতাংশ। ফুটবলের একদম শীর্ষ স্তরের পেনাল্টি স্পেশালিস্টদের গড় সফলতার চেয়ে এই হার কিছুটা কম। পেনাল্টি বিশেষজ্ঞ গেইর ইয়রদেত বলেছেন, ‘যেহেতু মেসি শট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে তাকিয়ে থাকেন, তাই বলের ওপর থেকে তার নজর সরে যায়। এর ফলে স্বাভাবিকভাবেই শটের নিশানা পুরোপুরি নিখুঁত হয় না।’

হ্যারি কেইন, জর্জিনহো কিংবা রবার্ট লেভানডফস্কির মতো পেনাল্টি স্পেশালিস্টরা যেখানে নির্দিষ্ট টেকনিকের ওপর ভরসা রাখেন, সেখানে মেসি প্রায়শই তার শটের ধরন ও লক্ষ্যস্থল পরিবর্তন করেন, যা অনেক সময় বুমেরাং হয়ে দাঁড়ায়। চলতি বিশ্বকাপে অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার এবং মিশরের মোস্তফা শোবের—উভয়েই মেসির এই মন্থর রান-আপের সময় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে ছিলেন। এর ফলে মেসি বিভ্রান্ত হয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিতে গিয়ে শটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আরও পড়ুন

আর্জেন্টিনার জয় পাতানো ছিল

০৮ জুলাই ২০২৬

অবশ্য পেনাল্টি মিসের এই হতাশার সমান্তরালে স্পট কিক থেকে আর্জেন্টিনার হয়ে বহু মহাকাব্যও লিখেছেন মেসি। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রফি জয়ের অভিযানে টাইব্রেকার বাদে ৪টি গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। তবে চলতি আসরে যেন পেনাল্টি ভাগ্য যেন কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে এলএমটেনের ওপর থেকে। শেষ পর্যন্ত দল কোয়ার্টার ফাইনালে ওঠায় এই যাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন আর্জেন্টাইন অধিনায়ক।

লিওনেল মেসিপেনাল্টি শ্যুটআউট২০২৬ ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে