Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

মেসির অপরাধবোধ, দিবুর আত্মসমালোচনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:০১
মেসির অপরাধবোধ, দিবুর আত্মসমালোচনা

মিশরের বিপক্ষে ৩-২ গোলের মহানাটকীয় জয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে সমর্থকেরা যখন উল্লাসে ভাসছেন, আর্জেন্টিনার ড্রেসিংরুমের চিত্রটা তখন কিছুটা ভিন্ন। দলের এমন নাটকীয় জয়ের রাতেও নিজের পারফরম্যান্স নিয়ে চরম অসন্তুষ্ট আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস। ম্যাচ শেষে তিনি অকপটে স্বীকার করেছেন, এই ম্যাচে তিনি দলকে তেমন কোনো সাহায্য করতে পারেননি।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম ছাড়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিবু মার্তিনেস আত্মসমালোচনা করে বলেন, ‘মিশর যখন ২-০ ব্যবধানে এগিয়ে গেল, আমার মনে হচ্ছিল আমি কাউকেই সাহায্য করতে পারছি না। এই অনুভূতিটা আমার একদমই পছন্দ নয়। আমি মনে করি, আমার সময় এখনও আসবে। সতীর্থদের আমার আরও অনেক বেশি সাহায্য করা উচিত। গত কয়েকটি ম্যাচে ওরাই আমাকে বাঁচিয়ে দিচ্ছে, এবার আমার দেওয়ার পালা।’

আরও পড়ুন

মেসিকে টিকিয়ে রাখতেই এই অবিচার

০৮ জুলাই ২০২৬

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করে আর্জেন্টিনাকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। বিরতির সময় ড্রেসিংরুমের পরিবেশ কেমন ছিল, তা বিস্তারিত জানিয়েছেন দিবু। তিনি বলেন, ‘পেনাল্টি মিস করার পর প্রথমার্ধের বিরতিতে লিও চরম অপরাধবোধে ভুগছিল। কিন্তু ও আমাদের এতবার বাঁচিয়েছে যে, (তার এই খারাপ সময়ে) আমার আরও ভালো খেলা উচিত ছিল।’

ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় নিশ্চিত হওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই আর্জেন্টাইন গোলরক্ষক। চোখে জল আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘চোখে পানি চলে এসেছিল কারণ একটা মুহূর্তে মনে হচ্ছিল আমরা বুঝি বাড়ি ফিরে যাচ্ছি এবং আমি দেশের জন্য যথেষ্ট অবদান রাখতে পারিনি। আমরা কাউকে হতাশ করতে চাই না। আমরা আর্জেন্টাইনদের সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চাই।’

আরও পড়ুন

মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

০৮ জুলাই ২০২৬

কাতার বিশ্বকাপের তুলনায় এবারের আসরে আর্জেন্টিনাকে অনেক বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। গ্রুপ পর্বে কেপ ভার্দে এবং নকআউটে মিশরের বিপক্ষে টানা দুই ম্যাচে এই তীব্র স্নায়ুচাপের মধ্য দিয়ে যাওয়া নিয়ে দিবু বলেন, ‘আমরা ফুটবলাররা নিজেরা কথা বলছিলাম যে, গত বিশ্বকাপে আমাদের এতটা ভুগতে হয়নি। তবে সামনে যা আসছে তার মুখোমুখি হতে আমরা প্রস্তুত। যদি আমাদের কষ্ট করেই জিততে হয়, আমরা তা-ই করব।’

ম্যাচ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের হৃদকম্পন বেড়ে যাওয়ার বিষয়টিকে রসিকতা করে একটি অদ্ভুত ছবি পোস্ট করেছেন দিবু। ছবিতে দেখা যায়, একজন ডাক্তার এক রোগীর রক্তচাপ (ব্লাড প্রেসার) মাপছেন। সেই পোস্টের ক্যাপশনে এই গোলরক্ষক লিখেছেন, ‘ম্যাচের শেষ মুহূর্তগুলোতে আমাদের সবার অবস্থা ঠিক এই ছবির মতোই হয়েছিল, তাই না? এটাই আর্জেন্টিনা!’

লিওনেল মেসিদিবু মার্তিনেসআর্জেন্টিনা২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে