Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ধর্মতলায় শহীদ দিবসের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে মমতার তৃণমূল

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৭:৪৫
ধর্মতলায় শহীদ দিবসের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে মমতার তৃণমূল

হকারদের নিয়ে একটি প্রতিবাদ র‌্যালির নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়- রয়টার্স

এবারের ২১ জুলাইয়ের শহীদ সমাবেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন মোড়। ধর্মতলার ঐতিহ্যবাহী সভাস্থলে সমাবেশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আগামী সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

প্রতি বছরের মতো এ বছরও ভিক্টোরিয়া হাউজের সামনে শহীদ দিবসের কর্মসূচি করার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল তৃণমূল। কিন্তু পুলিশ জানিয়ে দেয়, ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে সেখানে কোনো রাজনৈতিক সভা বা সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। একই কারণে দলের বিদ্রোহী শিবিরকেও অনুমতি দেওয়া হয়নি।

এর পরেই আদালতের শরণাপন্ন হয় তৃণমূল। আবেদনে দলের দাবি, ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত ১৩ যুব কর্মীর স্মৃতিকে সম্মান জানিয়ে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে একই জায়গায় শহীদ দিবস পালন করে আসছে তারা। সেই ঐতিহাসিক কর্মসূচির অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেই তাদের অভিযোগ।

কলকাতা পুলিশের বক্তব্য অবশ্য ভিন্ন। প্রশাসনের দাবি, ধর্মতলা শহরের অন্যতম ব্যস্ত এলাকা। সেখানে আইনশৃঙ্খলার অবনতি ও যান চলাচলে বড়সড় বিঘ্নের আশঙ্কা থাকায় আগেভাগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ক্ষেত্রেই তা সমানভাবে প্রযোজ্য।

তৃণমূলের আইনজীবীরা আদালতে জানিয়েছেন, প্রথমে ২৭ জনের জমায়েতের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ইতিবাচক সাড়া মেলেনি। এমনকি বিকল্প স্থান নিয়েও আলোচনা হয়েছিল বলে দাবি করা হয়েছে। শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে দল।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেসের ডাকা অভিযানে পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার স্মরণে প্রতি বছর ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। সময়ের সঙ্গে এই কর্মসূচি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২১ জুলাই তৃণমূলের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি কর্মসূচি। তাই অনুমতি নিয়ে এই টানাপোড়েন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালতের রায় নজরকাড়া হবে।

মমতা বন্দোপাধ্যায়তৃণমূল কংগ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise