বিধানসভা নির্বাচনের ফলের রেশ কাটতে না কাটতেই ফের ভোটের দামামা পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করেছে, মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর এবং ভোটগণনা হবে ৯ অক্টোবর। এই ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেস নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেজিনগর থেকে ফের বিধানসভায় পা রাখার লড়াইয়ে নামবেন কি না, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসন থেকেই জয়ী হয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত ভবানীপ...