Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

রাজ্য সভাপতি চন্দ্রিমা, কমানো হলো অভিষেকের ক্ষমতা

ভরাডুবির পর তৃণমূলে রদবদল

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৩:২৮
ভরাডুবির পর তৃণমূলে রদবদল

তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবি এবং দলীয় ভাঙনের আবহে সংগঠনকে নতুন করে গুছিয়ে তুলতে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার কালীঘাটে দলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরনো কমিটিগুলি ভেঙে নতুন কাঠামো গড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

বৈঠকের পর দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুন সাংগঠনিক রূপরেখা ঘোষণা করেন। তিনি বলেছেন, বৈঠকে ২৬ জন সদস্য সরাসরি উপস্থিত ছিলেন এবং অন্য রাজ্যের ৫ থেকে ৬ জন নেতা ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপার্সন পদে বহাল থাকছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকছেন। তবে দলের সর্বভারতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নতুন করে দায়িত্ব পেয়েছেন ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন।

রাজ্য সংগঠনে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে সভাপতি পদে। দীর্ঘদিন এই দায়িত্বে থাকা সুব্রত বক্সির পরিবর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সভানেত্রী করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। রাজ্য মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকছেন কুণাল ঘোষ।

এছাড়া যুব সংগঠনের সভানেত্রী হয়েছেন সায়নী ঘোষ। মহিলা সংগঠনের সভানেত্রী পদে দায়িত্ব পেয়েছেন মালা রায়। তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী করা হয়েছে প্রিয়াঙ্কা অধিকারীকে।

শুধু তাই নয়, বিভিন্ন শাখা সংগঠনেও আনা হয়েছে পরিবর্তন। আইএনটিটিইউসির সভাপতি করা হয়েছে মলয় ঘটককে। হকার সংগঠনের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে মদন মিত্রকে। দলের লিগ্যাল সেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়কে।

জেলা স্তরের সাংগঠনিক দায়িত্ব নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা সভাপতিদের নিয়োগের ক্ষমতা সম্পূর্ণভাবে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তিনি বিভিন্ন জেলার সাংগঠনিক দায়িত্ব চূড়ান্ত করবেন।

বৈঠকের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে সরব হন। তার অভিযোগ, নির্বাচনের পর বিভিন্ন এলাকায় হিংসার ঘটনা ঘটেছে এবং দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সিবিআই বেআইনিভাবে গ্রেফতার করছে। এই পরিস্থিতির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও জোরদার করার কথা বলেছেন তিনি।

পাশাপাশি তিনি জানিয়েছেন, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়াকে অবৈধ বলে মনে করছে তৃণমূল। সেই বিষয়ে আগামী সোমবার কলকাতা হাইকোর্টে একটি আবেদন জমা দেওয়া হবে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের ধাক্কার পর সংগঠনকে চাঙ্গা করা, পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে ভারসাম্য তৈরি করা এবং আগামী রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিতেই এই বড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটল তৃণমূল নেতৃত্ব।

পশ্চিমবঙ্গ বিধানসভাতৃণমূল কংগ্রেসমমতা বন্দোপাধ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন