Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

‘ক্ষমতাহারা’ মমতার প্রথম কর্মসূচি, ধর্মতলায় কী হচ্ছে

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৭:০৭
‘ক্ষমতাহারা’ মমতার প্রথম কর্মসূচি, ধর্মতলায় কী হচ্ছে

মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথমবার বড় রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ সামনে রেখে আগামী মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলার রানি রাসমণি রোডে অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেছে তার দল। এরই মধ্যে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে তৃণমূল। পুলিশের অনুমতি পেলে ওই দিন আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদ হারানোর পর বিরোধী নেত্রী হিসেবে এটিই হতে পারে তার প্রথম বড় কর্মসূচি।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ক্ষমতা হারান মমতা। নির্বাচনে পরাজয়ের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও হেরে যান তিনি। ৯ মে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির শুভেন্দু অধিকারী। তখন থেকে কালীঘাটের বাসভবনেই অধিকাংশ রাজনৈতিক বৈঠক সেরেছেন তৃণমূল নেত্রী। বিভিন্ন ইস্যুতে কবিতা ও বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানালেও সরাসরি আন্দোলনের ময়দানে তাকে দেখা যায়নি। তবে এবার সংগঠনকে চাঙ্গা করতে এবং রাজ্য জুড়ে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী।

দলের দাবি, ভোট-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এই অবস্থান কর্মসূচির ডাক। যদিও কর্মসূচির অনুমতি পাওয়া নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কারণ এর আগে কয়েকটি সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচির জন্য আবেদন করলেও অনুমতি দেয়নি পুলিশ। এমনটাই অভিযোগ তৃণমূলের।

রাজনীতিতে মমতার উত্থানের বড় অংশ জুড়েই রয়েছে পথ-আন্দোলন। নব্বইয়ের দশক থেকে জমি অধিগ্রহণ, কৃষক আন্দোলন, মূল্যবৃদ্ধি, গণতান্ত্রিক অধিকারসহ বিভিন্ন ইস্যুতে বারবার রাস্তায় নেমেছেন। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের আন্দোলন, ২০০৬-০৮ সালের সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন এবং তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন তাকে রাজ্যের প্রধান বিরোধী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দেয়। এমনকি রাজপথের আন্দোলনই শেষ পর্যন্ত ২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে তাকে মুখ্যমন্ত্রীর আসনে পৌঁছে দেয়।

ফলে ২ জুনের সম্ভাব্য কর্মসূচি শুধু ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদ নয়, বরং সূচনা হতে পারে নতুন রাজনৈতিক লড়াইয়েরও।

গত শনিবার দক্ষিণ চব্বিশপরগনার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন হামলার মুখে পড়েন ডায়মন্ড হারবারের সংসদ সদস্য তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইটের আঘাত, ডিম-জুতা বৃষ্টি থেকে শুরু করে জামা ছিঁড়ে দেওয়া— বাদ যায়নি কিছুই। এমন ঘটনার পর রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ।

তৃণমূল কংগ্রেসমমতা বন্দোপাধ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise