Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২২:৩২
ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি: রয়টার্স

এক মাসের ব্যবধানে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এবার ডিজেলের দাম না বাড়লেও অন্যান্য জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বেড়েছে ৫ টাকা। যা কার্যকর হবে আগামীকাল সোমবার থেকে।

আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

নতুন দর অনুযায়ী, জুন মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল বিক্রি হবে ১৪০ টাকায়।

জানা যায়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর অস্থির হয়ে ওঠে জ্বালানি তেলের বাজার। যার ব্যাপক প্রভাব পড়ে দেশের বাজারেও। জ্বালানি তেল সরবরাহ নিয়ে অস্থিরতা দেখা দেয়। পেট্রলপাম্প থেকে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় গ্রাহকদের।

প্রায় দুই মাস এই অবস্থা চলার পর ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এরপর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়। এতে কমে আসে মানুষের ভোগান্তি।

ওইসময় ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রলের দাম ১১৬ থেকে বেড়ে ১৩৫ টাকা হয়। আর কেরোসিনের দাম ১১২ থেকে বেড়ে হয় ১৩০ টাকা।

এপ্রিলে জ্বালানির মূল্য বৃদ্ধির পর বেড়ে যায় পরিবহন ভাড়াও। যার আচ লাগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও। এমতাবস্থায় জুন মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের দৈনন্দিন ব্যয় আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে দেশের ইতিহাসে এক লাফে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয় ২০২২ সালের আগস্টে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ডিজেলের দাম সাড়ে ৪২ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ১১৪ টাকা। যদিও সমালোচনার মুখে একই মাসে ৫ টাকা কমানো হয়েছিল দাম।

এদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়াও শুরু হয়েছে। জুন থেকেই বাড়তে পারে বিদ্যুতের দাম। নতুন দর ঘোষনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত ২০ ও ২১ মে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর সম্পন্ন হয়েছে গণশুনানি। পাইকারি, খুচরা উভয় পর্যায়েই দাম বাড়ানোর বিষয় অনেকটা নিশ্চিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাইকারি পর্যায়ে ১৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে ৮ থেকে ১৬ শতাংশ দাম বাড়ানো হতে পারে।


জ্বালানিজ্বালানি তেলতেলের দাম বৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে