Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:৫৫
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

পাঠকের বাড়িতে বই পৌঁছে দেন সুনীল কুমার গাঙ্গুলী- আগামীর সময়

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুমরিয়া গ্রামের ‘চন্দ্রিকা জ্ঞান পাঠাগার’। আর ১০টা পাঠাগারের মতো নয় এটি। এখানে নেই কোনো চেয়ার-টেবিল, নেই পাঠকের ভিড় কিংবা নির্দিষ্ট পাঠকক্ষ। এই পাঠাগারের প্রধান বৈশিষ্ট্য হলো, বই নিতে পাঠকদের এখানে আসতে হয় না; বরং বই-ই পৌঁছে যায় পাঠকের ঘরে ঘরে।

অবসরপ্রাপ্ত শিক্ষক সত্তরোর্ধ্ব সুনীল কুমার গাঙ্গুলী নিজেই বইয়ের তালিকা নিয়ে যান পাঠকের দ্বারে দ্বারে। কেউ যে বইটি পড়তে চান, পরদিন সেই বই পৌঁছে দেন তার হাতে। আবার পড়া শেষ হলে নিজেই পাঠকের বাড়ি থেকে ফেরত আনেন বই। বিনিময়ে কোনো নির্ধারিত টাকা নেন না। কেউ স্বেচ্ছায় পাঁচ-দশ টাকা দিলে তা জমিয়ে নতুন বই কেনেন।

স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘জ্ঞানের ফেরিওয়ালা’ নামে। সুনীল জানালেন, ছাত্রজীবন থেকেই বই পড়ার প্রবল আগ্রহ ছিল তার। কিন্তু টাকার অভাবে তখন বই কিনে পড়ার সুযোগ হয়নি। সেই কষ্ট থেকেই একটি পাঠাগার গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন।

উচ্চ মাধ্যমিক পাস করার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন সুনীল। উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ বছর শিক্ষকতা করেছেন। ২০১৪ সালে অবসরে যাওয়ার পর নিজের বাড়ির পাশে একক উদ্যোগে প্রতিষ্ঠা করেন ‘চন্দ্রিকা জ্ঞান পাঠাগার’। পেনশনের টাকায় একের পর এক বই কিনে গড়ে তুলেছেন এই সংগ্রহশালা। বইয়ের ধুলোবালি প্রতিদিন পরিষ্কার করেন তিনি।

বর্তমানে পাঠাগারটিতে রয়েছে ছয় শতাধিক বই। আরও বই সংগ্রহ করে পাঠাগার সমৃদ্ধ করার ইচ্ছা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না বলে আক্ষেপ তার। পর্যাপ্ত আসবাবের অভাবে অনেক মূল্যবান বই নষ্ট হওয়ার ঝুঁকিতেও রয়েছে।

সুনীল আগে প্রতিদিন ২৫-৩০ জন পাঠকের বাড়িতে গিয়ে তাদের হাতে বই তুলে দিতে পেরেছেন। এখন শরীর কুলায় না। বর্তমানে কাছাকাছি এলাকার পাঁচ থেকে সাতজন পাঠকের কাছে পৌঁছে দিতে পারছেন বই।

পাঠাগারের নাম পুত্রবধূর নামে রাখার কারণ জানতে চাইলে সুনীল বললেন, ‘আমার মৃত্যুর পরও পরিবার যেন এই পাঠাগারকে আগলে রাখে, সেই চিন্তা থেকেই তার নামে পাঠাগারের নামকরণ করেছি।’

বিশ্বসাহিত্য কেন্দ্র যেমন গাড়িতে করে বই পৌঁছে দেয়, তেমনি কোটালীপাড়ায় সুনীল কুমার গাঙ্গুলী নিজেই হয়ে উঠেছেন এক ভ্রাম্যমাণ লাইব্রেরি। বয়সের ভার নিয়েও তিনি হাসিমুখে পাঠকের কাছে বই পৌঁছে দেন, আবার পড়া শেষে তা নিয়ে আসেন— জানালেন স্থানীয় সাংবাদিক ও বীণাপাণি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা প্রশান্ত অধিকারী।

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সুনীল গাঙ্গুলীর একটাই স্বপ্ন, বইয়ের আলো ছড়িয়ে যাক নতুন প্রজন্মের মধ্যে। মৃত্যুর পরও পাঠকের হৃদয়ে বেঁচে থাকতে
চান তিনি।

সুনীলভ্রাম্যমাণলাইব্রেরিচন্দ্রিকাজ্ঞান পাঠাগারধন্যবাদবইয়ের তালিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ