Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২২:১৭
শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

সংগৃহীত ছবি

জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর করা হয়েছে হামলা, মারধর ও লুটপাট। এমনকি করা হয়েছে নারী নির্যাতনও। এমনই অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় ঘটে এ ঘটনা। পরে রবিবার শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে য়ের করা হয়েছে মামলা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

আহতরা হলেন- বেড়াইদেরচালা এলাকার সমলা খাতুন (৯৫), সাইফুল ইসলাম (৪০), মাসুদা আক্তার (৪২) ও বীথি আক্তার (২৫)।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- মৃত হোসেন আলীর ছেলে হাবিবুল্লাহ (৪৮), তার ভাই সুলতান উদ্দিন (৫০), ফয়সাল (৩০), ফাহাদ (২৮), নুজবেল (২৫), আমিনুল (২৮), হেলাল (৩৮), রাজিব (৩৫), শহিদুল (৪৫) ও আমানত (২৫)। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাবিবুল্লাহ লাঠি হাতে এক নারীকে মারধর করছেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। একপর্যায়ে তার ছেলেও ওই নারীকে মারতে উদ্যত হন।

মামলার বাদী তাইজুল ইসলামের ভাষ্য, অভিযুক্ত হাবিবুল্লাহর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি আদালত সংশ্লিষ্ট জমিতে আসামিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও তারা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

তিনি দাবি করেন, শনিবার সকাল ১০টার দিকে তিনি বিরোধপূর্ণ জমি থেকে কাঁঠাল পাড়তে গেলে তাকে বাধা দেওয়া হয়। কিছু সময় পর অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ছোট ভাই আতিকুল ইসলামের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের উঠানে ফেলে মারধর করেন। এ সময় নারীদের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া আসামি আমিনুল তার ভাইয়ের স্ত্রীর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করেন।

নারী নির্যাতন ও মারধরের খবর পেয়ে রবিবার দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ সরকারের সময় হাবিবুল্লাহ ওই এলাকায় দুর্ধর্ষ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে। এখনো এলাকায় এসে তিনি ত্রাস সৃষ্টি করছেন, নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছেন। সামান্য ঘটনায় একজন নারীকে এভাবে মারধরের ঘটনা যেকোনো বিবেকবান মানুষকে নাড়া দেবে। তিনি থানার ওসির সঙ্গে কথা বলে দ্রুত আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীপুরগাজীপুরআওয়ামী লীগ নেতামারধর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত