Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০০:২৬
হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

সংগৃহীত ছবি

টানা দুই সাফে ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে গিয়েছিল বাংলাদেশ। রবিবার জয়ের ধারাটা আর থাকেনি। ভারতের গোয়ায় বাংলাদেশ ৩-০ গোলে হেরেছে স্বাগতিকদের কাছে। তাতে ফাইনালে যাওয়ার কাজটা কঠিন হয়েছে পিটার বাটলারের শিষ্যদের, খেলতে হবে এ গ্রুপ সেরা নেপালের বিপক্ষে।

ভারতের কাছে সাত বছর পর হারের তেতো স্বাদ পাওয়ার কারণ হিসেবে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে না পারাকে দুষেছেন ব্রিটিশ কোচ,‘হারের কোনো অজুহাত নেই। আমরা কেবল একটি ভালো দলের কাছে হেরেছি। আমাদের শুরুর মতো শেষটাও হয়েছে এলোমেলো। ১-০ ব্যবধানে থাকার সময় আমাকে কিছুটা ঝুঁকি নিতে হয়েছিল। কিছু খেলোয়াড় বদল করতে হয়েছিল। আমরা আমাদের স্বাভাবিক পারফরম্যান্স করতে পারিনি। নিশ্চিতভাবেই এর পেছনে কিছু কারণ রয়েছে যা আমাদের খতিয়ে দেখতে হবে।’

এক হারে সব শেষ হয়ে গেছে, মানছেন না বাটলার। তবে ঘুরে দাঁড়াতে আরও বেশি পেশাদার হতে বলেছেন শিষ্যদের। ২০২৪ সাফের স্মৃতি রোমন্থন করে কোচ বলেন, ‘২০২৪ সালে আমরা বিপজ্জনক ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। সেখান থেকে ফিরে এসেছি এবং কিছু মানুষকে অবাক করে দিয়েছি। আমাদের সেভাবেই খেলতে হবে।’

তিনি আরও যোগ করেন,‘ আমাদের আরও বেশি পেশাদার হতে হবে। তবে কিছু খেলোয়াড়ের সেই স্তরে পৌঁছানোর ইচ্ছেই নেই। আপনি কাউকে ওয়ার্ম-আপ করতে বললেন, তারা হেঁটে হেঁটে ওয়ার্ম-আপের জায়গায় যাবে। অথচ আপনি একজন ইংলিশ খেলোয়াড়কে অথবা একজন ভারতীয় খেলোয়াড়কে বলুন, তারা দৌড়ে যাবে। কারণ তারা দ্রুত ফিরে আসতে চায় এবং মাঠে পুনরায় নামতে চায়।’

দুই ম্যাচে বাংলাদেশ পাঁচ গোল হজম করেছে। এতেই দলের ডিফেন্সের দুর্বলতা প্রকাশ পেয়েছে। সেমিফাইনালের আগে এই সমস্যা সমাধান সহজ নয় মনে করেন বাটলার, ‘এটা রাতারাতি সমাধান করার মতো কোনো বিষয় নয়। এটি এমন কিছু যা নিয়ে আমরা ভাবছি। দুর্ভাগ্যবশত, আমরা ঠিক সেই ছন্দে থাকতে পারিনি যেভাবে আমি চেয়েছিলাম।’

এ ম্যাচে মনমতো হয়নি অনেক কিছুই। সেমিফাইনালে নেপাল পরীক্ষার আগে তাই বাটলারকে ভাবতে হবে নতুন করে। কোচের ভাবনা আর খেলোয়াড়দের চেষ্টা সফল হলেই সম্ভব আরেকটি ফাইনাল।






পিটার বাটলারনারী ফুটবলবাংলাদেশ কোচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের