পিটার বাটলার তারুণ্যের বিকাশ ঘটাতে
গিয়েই দেশের নারী ফুটবলে বড় কলঙ্কের দাগ ফেলে দিলেন! উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে
হেরেছে বাংলাদেশ, এটিই হয়ে গেল সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড।
উত্তর কোরিয়া শুধু এশিয়া নয়, বিশ্ব
ফুটবলেরই পরাশক্তি। সিনিয়র দল কখনো বিশ্বকাপ না জিতলেও বয়সভিত্তিক পর্যায়ে তাদের একাধিক
বিশ্বকাপ জয়ের কীর্তি আছে। জাপানে এশিয়ান গেমসে খেলতে নামার আগে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ
যখন ১০৭-এ, তখন উত্তর কোরিয়া ১১ নম্বরে। এমন শক্তিশালী দলের বিপক্ষে পিটার বাটলার দল
সাজিয়েছেন তর...