Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

তিন মাসের মধ্যে আরও একটি বিশ্বকাপ জয় স্পেনের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪
শেয়ার করুন:
তিন মাসের মধ্যে আরও একটি বিশ্বকাপ জয় স্পেনের

বিশ্ব ফুটবলে স্পেনের জয়জয়কার চলছে। গত জুলাইয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের তিন মাসের মধ্যেই নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল স্পেন। পোল্যান্ডের লোধে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশ মেয়েরা।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। স্পেনের জয়ের মূল নায়িকা ছিলেন গোলরক্ষক লায়া লোপেস, যিনি শুটআউটে উত্তর কোরিয়ার চোই ইয়োন-আ এবং প্যাক ইল-সিমের শট রুখে দিয়ে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

অসম্ভব কোণ থেকে মেসির জাদুকরি ফ্রি কিক

২৮ সেপ্টেম্বর ২০২৬

ম্যাচ শেষে আনন্দাশ্রু লুকোতে পারেননি স্প্যানিশ ডিফেন্ডার সিলভিয়া ক্রিস্তোবাল। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। ছোটবেলা থেকেই আমরা এই মঞ্চে দাঁড়িয়ে বহুকাঙ্ক্ষিত এই ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখেছি।’

এই ফাইনালটি ছিল এই টুর্নামেন্টের শেষ দুইবারের চ্যাম্পিয়নদের লড়াই। এর আগে ২০২২ সালে প্রথমবার এই শিরোপা জিতেছিল স্পেন, আর দুই বছর আগে মুকুট পরেছিল উত্তর কোরিয়া। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা উত্তর কোরিয়া ফাইনালে হেরে গেলেও ফাইনালে টাইব্রেকারের আগে একটি গোলও হজম করেনি। কোরিয়ান কোচ হান চোল-হাক বলেন, ‘আমাদের সব খেলোয়াড় কাঁদছিল, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। তবে প্রধান কোচ হিসেবে আমি তাদের নিয়ে অত্যন্ত গর্বিত, কারণ তারা নিজেদের সেরাটা দিয়েছে।’

আরও পড়ুন

শচীনের বিশ্বরেকর্ড ভাঙাসহ যত কীর্তি গড়লেন কোহলি

২৮ সেপ্টেম্বর ২০২৬

গত এক দশকে নারী ফুটবলে স্পেনের সাফল্য অবিশ্বাস্য। এই সময়ের মধ্যে তারা দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং সিনিয়র নারী দলের হয়ে বিশ্বকাপের সোনালী ট্রফি নিজেদের শোকেসে তুলেছে। পুরুষ ফুটবলেও লুইস দে লা ফুয়েন্তের দল বর্তমানে বিশ্ব ও ইউরোপের সেরা দল হিসেবে রাজত্ব করছে। সব মিলিয়ে মাঠের ফুটবলে স্প্যানিশদের এই সার্বিক আধিপত্য বিশ্ব ফুটবলকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে।

স্পেনফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপনারী ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন