Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সেমিফাইনালের পর বাটলার

আমরা মাথা খাটিয়ে সাফল্য এনেছি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২২:৫৩
আমরা মাথা খাটিয়ে সাফল্য এনেছি

সংগৃহীত ছবি

অনেক বাধা অতিক্রম করে কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হ্যাটট্রিক সাফ শিরোপা জয়ের পথে বুধবার তারা নেপালকে সেমিফাইনালে হারিয়েছে ২-১ ব্যবধানে। প্রথমে পিছিয়ে পড়ার পর দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছেন ঋতুপর্ণা চাকমা, সাগরিকারা। এই ঘুরে দাড়ানোকে অলৌকিক মানছেন না গর্বিত কোচ পিটার বাটলার। তার দাবি, মাথা খাটিয়েই সাফল্য ছুঁয়েছে তার শীষ্যরা।

গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেমিফাইনাল মঞ্চটা কণ্টকাকীর্ণ। মাঠের ভেতর-বাহিরের অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে দল এবং বাটলার নেতৃত্বাধীন কোচিং স্টাফদের। বাটলার মনে করেন, এই জয় অনেক সমালোচনার জবাব, ‘আমাদের অনেক সমস্যা ছিল। দলের ভেতরে-বাইরে থেকে, অনুশীলন করতে না পারা, প্রিয়জনকে হারানো; সেমিফাইনালের আগে আমাদের অনেক কিছুর সঙ্গেই লড়াই করতে হয়েছে। তারপরও মেয়েরা অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। আমরা কঠিন পাহাড় ডিঙাতে পেরেছি। এটা আমাদের জন্য দারুণ শিক্ষা।’

সমালোচকদের ইঙ্গিত করে এরপর কোচ বলেন, ‘তাদের জন্যও শিক্ষা যারা আমাদের কেবল মুখেই শুভকামনা জানায়, বলে তোমরা ভালো খেলো। কিন্তু প্রশ্ন হলো, তারা সত্যিই কি আমাদের জিততে দেখতে চায়?’

২৭ মিনিটে পিছিয়ে পড়ার পর বাটলার বেশ কিছু টেকটিক্যাল পরিবর্তন করেন। বিশেষ করে আক্রমণভাগে নিভে থাকা সুরভি আখন্দ ও উমহেলা মারমাকে তুলে নিয়ে মাঠে পাঠান দুই অভিজ্ঞ ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুনকে। শেষ দিকে তিনি আনিকা রানিয়ার জায়গায় সাগরিকাকে নামিয়ে আক্রমণের গতি বাড়ান। সঠিক সময়ে কোচের এই পরিবর্তনগুলো সুফল বয়ে এনেছে। বাটলার শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়াকে পরিকল্পনার অংশ হিসেবে দাবি করেছেন, ‘আমি এটাকে ম্যাজিক বলবো না, আমরা মাথা খাটিয়ে সাফল্য এনেছি। আমাদের বদলগুলো বেশ ভালো হয়েছে। মাঠে পরিস্থিতি অনুযায়ী কাজে লেগেছে। মেয়েরাও নিজেদের সেরাটা দিয়ে খেলেছে যেন সব কিছুকে ভুল প্রমাণ করা যায়।‘

মাঠের বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রভাব দলে পড়লেও, বাটলার সেটাকে বড় হতে দেননি। আগের দিন অনুশীলন বাতিল করতে হয়েছিল শিউলি আজিমের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে। তবে যতটুকু সময় পেয়েছেন, শিষ্যদের চাঙ্গা রাখার চেষ্টা করেছেন।

যখন সবকিছু ঠিক না থাকে, তখন পরিকল্পনায়ও বদল আনতে হয়। সেটা করেই আরেকবার বাংলাদেশকে বাটলার দেখাতে শুরু করেছেন শিরোপার স্বপ্ন।

নারী ফুটবলসাফ নারী চ্যাম্পিয়নশিপবাংলাদেশ ফুটবলপিটার বাটলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের